১২ ডিসেম্বর, ২০২০ ০৪:২৩ পিএম

দেশে করোনায় মৃত্যু সাত হাজার ছাড়াল

দেশে করোনায় মৃত্যু সাত হাজার ছাড়াল

মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৩৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল সাত হাজার ২০ জন। আজ শনিবার (১২ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় প্রাণ হারানো ৩৪ জনের মধ্যে পুরুষ ২৩ ও নারী ১১ জন। তাদের মধ্যে হাসপাতালে ৩২ ও বাড়িতে দুজন মারা গেছেন। 

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানার স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সময়ে রাজধানীসহ সারাদেশে ১৪০টি ল্যাবরেটরিতে ১২ হাজার ৬৫টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে পরীক্ষা করা হয় ১২ হাজার ৬৩০টি নমুনা। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ২৯ লাখ ৫৬ হাজার ৮৮২টি। এ সময় নতুন রোগী শনাক্ত হন আরও এক হাজার ৩২৯ জন। এ নিয়ে মোট শনাক্তকৃত রোগীর সংখ্যা ৪ লাখ ৮৯ হাজার ১৭৮ জন।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও তিন হাজার ১৮৫ জন। এ নিয়ে সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল চার লাখ ১৭ হাজার ৫০৩ জনে।

২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১০ দশমিক ৫২ শতাংশ এবং এ পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১৬ দশমিক ৫৪ শতাংশ। রোগী শনাক্তের তুলনায় সুস্থতার হার ৮৫ দশমিক ৩৫ এবং মৃত্যুর হার এক দশমিক ৪৪ শতাংশ।

এ পর্যন্ত করোনায় মোট সাত হাজার ২০ জন মৃতের মধ্যে পুরুষ পাঁচ হাজার ৩৬২ (৭৬ দশমিক ৩৮ শতাংশ) ও নারী এক হাজার ৬৫৮ জন (২৩ দশমিক শূন্য ৬২ শতাংশ)।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ৩৪ জনের মধ্যে ত্রি‌শোর্ধ্ব একজন, পঞ্চাশোর্ধ্ব নয়জন এবং ষাটোর্ধ্ব ২৪ জন র‌য়ে‌ছেন।

বিভাগ অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ৩৪ জনের মধ্যে ঢাকা বিভাগে ২৪ জন, চট্টগ্রামে চারজন, ব‌রিশালে একজন, সি‌লেটে দুইজন, রংপুরে দুইজন এবং ময়মন‌সিংহে একজন র‌য়ে‌ছেন।

প্রসঙ্গত, গত বছরের ডিসেম্বরে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস পৃথিবীজুড়ে মহামারীতে রূপ নেয়। বাংলাদেশে প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়ে গত ৮ মার্চ। এরপর ১৮ মার্চ দেশে করোনায় প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
কক্সবাজারে আশ্রয়শিবিরে এক সপ্তাহে ৯৫ ভূমিধস, গৃহহীন চার সহস্রাধিক: ইউএনএইচসিআর

কক্সবাজার আশ্রয়শিবিরে এক সপ্তাহে ৯৫ ভূমিধস, গৃহহীন চার সহস্রাধিক: ইউএনএইচসিআর

কক্সবাজারে আশ্রয়শিবিরে এক সপ্তাহে ৯৫ ভূমিধস, গৃহহীন চার সহস্রাধিক: ইউএনএইচসিআর

কক্সবাজার আশ্রয়শিবিরে এক সপ্তাহে ৯৫ ভূমিধস, গৃহহীন চার সহস্রাধিক: ইউএনএইচসিআর

অনুপস্থিতি ও বেসরকারি হাসপাতালে মালিকানা

চাঁপাইনবাবগঞ্জে আট চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় মামলা

  এই বিভাগের সর্বাধিক পঠিত