১০ ডিসেম্বর, ২০২০ ০৭:০৮ পিএম

ঢামেকের নতুন অধ্যক্ষ ডা. টিটো, মুগদায় ডা. আহমেদুল কবীর

ঢামেকের নতুন অধ্যক্ষ ডা. টিটো, মুগদায় ডা. আহমেদুল কবীর
ডা. টিটো মিঞা, ডা. আহেমদুল কবীর (বাম দিক থেকে)

মেডিভয়ে রিপোর্ট: রাজধানীর দুই মেডিকেল কলেজে নতুন অধ্যক্ষ নিয়োগ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এর মধ্যে ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) নতুন অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডা. টিটো মিঞা। অন্যদিকে মুগদা মেডিকেলে অধ্যক্ষ হয়েছেন অধ্যাপক ডা. আহমেদুল কবীর।

আজ বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) স্বাস্থ্য, শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপসচিব মল্লিকা খাতুন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এমন তথ্য জানা গেছে।

এতে আরও বলা হয়েছে, ‘বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার/স্বাস্থ্য সার্ভিসের নিম্নবর্ণিত কর্মকর্তাগণকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাদের নামের পাশে বর্ণিত পদে ও কর্মস্থলে বদলি/পদায়ন করা হলো।’

রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা আদেশ আগামী বছরের এক জানুয়ারি থেকে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে বলা হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. টিটো মিঞা মুগদা মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসেবে কর্মরত ছিলেন। অন্যদিকে ঢামেক মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. আহমেদুল কবীর কোভিড-১৯ বিষয়ক ট্রিটমেন্ট প্রটোকল কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

►প্রজ্ঞানটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : অধ্যক্ষ
  আরও পড়ুন
চিকিৎসা ও ওষুধ খাতে সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-শ্রীলঙ্কা
প্রথম বিমসটেক স্বাস্থ্যমন্ত্রীদের সম্মেলন

চিকিৎসা ও ওষুধ খাতে সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-শ্রীলঙ্কা

প্রথম বিমসটেক স্বাস্থ্যমন্ত্রীদের সম্মেলন

চিকিৎসা ও ওষুধ খাতে সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-শ্রীলঙ্কা

  এই বিভাগের সর্বাধিক পঠিত