করোনায় ডা. সাইদুল ইসলামের মৃত্যু
মেডিভয়েস রিপোর্ট: বৈশ্বিক মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজশাহীর বিশিষ্ট সনোলজিস্টস ডা. সাইদুল ইসলাম মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
বুধবার (৯ ডিসেম্বর) ভোর চারটায় রাজশাহী মেডিকেল কলেজ (রমেকে) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
ডা. সাইদুল ইসলাম রমেকের ব্যাচ-১৪ এর সাবেক শিক্ষার্থী। তিনি দীর্ঘদিন সনোলজিস্ট হিসেবে রাজশাহীতে চিকিৎসাসেবা দিয়ে আসছিলেন। মৃত্যুকালে তিনি সন্তান সন্ততি, পরিবার-পরিজন, বন্ধুসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছে।
তাঁর মৃত্যুতে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি ডা. মোস্তাফা জালাল মহিউদ্দিন ও মহাসচিব ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী গভীর শোক প্রকাশ করেছেন। এক শোকবার্তায় তাঁরা ডা. সাইদুলের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোক স্নতপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।
ডা. সাইদুল ইসলামের মৃত্যুতে মেডিভয়েস পরিবার শোকাহত।
-
১৯ মে, ২০২৬
-
০৪ মে, ২০২৬
-
২৯ এপ্রিল, ২০২৬
-
২০ এপ্রিল, ২০২৬
-
০৮ এপ্রিল, ২০২৬
-
২৬ মার্চ, ২০২৬
-
২৩ ফেব্রুয়ারী, ২০২৬