করোনায় আক্রান্ত ট্রাম্পের আইনজীবী
মেডিভয়েস ডেস্ক: করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আইনজীবী রুডি জুলিয়ানি (৭৬)। বর্ষীয়ান এ আইনজীবী বর্তমানে ওয়াশিংটনের মেডস্টার জর্জটাউন বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি আছেন।
রোববার (০৬ ডিসেম্বর) ট্রাম্প নিজেই এক টুইটবার্তায় এ তথ্য জানিয়েছেন। টুইটে ট্রাম্প বলেন, দ্রুত সুস্থ হয়ে উঠ রুডি, আমরা তোমার অপেক্ষায় আছি।
এদিকে রুডি জুলিয়ানি তার স্বাস্থ্যের কথা জানিয়ে এক টুইটবার্তায় জানিয়েছেন, ‘আমার শারীরিক অবস্থা এখন ভালো আছে এবং আমি যথেষ্ট সুস্থতা অনুভব করছি।’
এছাড়া তিনি টুইটবার্তায় তিনি দ্রুত সুস্থতার জন্য সাবার কাছে দোয়া চেয়েছেন।
গত ৩ নভেম্বর অনুষ্ঠিত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প ও তার রিপাবলিকান দলের অনেকেই কারচুপির অভিযোগ আনেন। এ অভিযোগে মামলা পর্যন্ত হয় আদালতে। এসব কারচুপির মামলার আইনজীবী ছিলেন রুডি।
ধারণা করা হচ্ছে, আইনজীবী রুডির মতো ট্রাম্পের নির্বাচনী প্রচার দলের অনেকেই করোনায় আক্রান্ত হয়েছেন।
কারণ ট্রাম্পের নির্বাচনী প্রচারাভিযানে স্বাস্থ্যবিধির বালাই ছিল না। এ কারণে অনেকেই রিপাবলিকান এ প্রেসিডেন্ট প্রার্থীকে দোষারোপ করে আসছিলেন।
যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১ কোটি ৪৬ লাখ মানুষ এবং মারা গেছেন দুই লাখ ৮১ হাজার ২৩৪ জন। করোনায় আক্রান্ত ও মৃতের উভয় দিক থেকে শীর্ষে আছে যুক্তরাষ্ট্র। সূত্র-দ্য গার্ডিয়ান
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস
অক্টোবরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, বঙ্গোপসাগরে হতে পারে একাধিক লঘুচাপ
দায়িত্ব পাওয়ার পর সোওরাওয়ার্দীর নতুন পরিচালক
রোগীর চাপ অনেক, তবে সুশৃঙ্খল ব্যবস্থাপনায় ভোগান্তি ৫০-৬০% কমানো সম্ভব
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস
অক্টোবরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, বঙ্গোপসাগরে হতে পারে একাধিক লঘুচাপ
দায়িত্ব পাওয়ার পর সোওরাওয়ার্দীর নতুন পরিচালক
রোগীর চাপ অনেক, তবে সুশৃঙ্খল ব্যবস্থাপনায় ভোগান্তি ৫০-৬০% কমানো সম্ভব
বিএমজে ওপেন জার্নালে প্রকাশিত গবেষণা
অবসাদে দেশের ৭০ ভাগ প্রশিক্ষণার্থী চিকিৎসক, পেশাগত অর্জনে অসন্তুষ্ট ৯৫ ভাগ
কোটি টাকার যন্ত্রপাতি বস্তাবন্দি, বিঘ্নিত স্বাস্থ্যসেবা
তেরো মাস আটকে আছে মেডিকেল টেকনোলজিস্ট-ফার্মাসিস্টদের ফাইল, থমকে গ্রেড বাস্তবায়ন ও নিয়োগ প্রক্রিয়া