করোনায় আক্রান্ত শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি
মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
সোমবার (০৭ ডিসেম্বর) মেডিভয়েসকে এ তথ্য নিশ্চিত করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের।
তিনি বলেন, গত শনিবার থেকে জ্বর অনুভব করছিলেন শিক্ষামন্ত্রী। আইইডিসিআর রোববার তার নমুনা পরীক্ষা করিয়ে রাতেই রিপোর্ট দিয়েছে, রিপোর্টে ফলাফল পজিটিভ এসেছে।
ঠান্ডা-জ্বর থাকলেও শিক্ষামন্ত্রীর অন্য কোনো উপসর্গ নেই জানিয়ে খায়ের বলেন, ‘তিনি বাসায় আইসোলশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।’
তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। তিনি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিজ বাসায় থেকে চিকিৎসা গ্রহণ করছেন। শিক্ষামন্ত্রী দেশবাসীর কাছে রোগ মুক্তির জন্য দোয়া চেয়েছেন।
এর আগে গত শুক্রবার (৪ডিসেম্বর) প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির সদস্য এবং সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
-
২২ সেপ্টেম্বর, ২০২৩
-
১৭ অগাস্ট, ২০২৩
-
০৮ অগাস্ট, ২০২৩
-
১৫ মে, ২০২৩
-
১৩ মার্চ, ২০২৩
-
০৭ ফেব্রুয়ারী, ২০২৩
-
২৬ নভেম্বর, ২০২২