ভারতে করোনা হাসপাতালে আগুন, নিহত ৫
মেডিভয়েস রিপোর্ট: ভারতের গুজরাটে করোনা নিবেদিত এক অগ্নিকাণ্ডে কমপক্ষে ছয় রোগীর মৃত্যু হয়েছে। এতে দগ্ধ হয়েছেন আরও অনেকেই। স্থানীয় সময় শুক্রবার (২৭ নভেম্বর) ভোরে রাজকোটের শিবানন্দ হাসপাতালে এ আগুন লাগে।
হাসপাতাল সূত্রের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, রাজকোট শহরের শিবানন্দ জেনারেল অ্যান্ড মাল্টি-স্পেশ্যালিটি ট্রাস্ট হাসপাতালটি কোভিড রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছিল। আজ শুক্রবার ভোরে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আশপাশের কয়েকটি ওয়ার্ডে তা ছড়িয়ে পড়ে।
খবরে বলা হয়েছে, হাসপাতালটিতে ৩৩ জন কোভিড রোগী চিকিৎসাধীন ছিলেন। অগ্নিকাণ্ডের সময় শুধু আইসিইউতে ১১ জন রোগী ছিলেন। বাকি রোগীদের শিবানন্দ হাসপাতাল থেকে অন্যত্র সরানো হচ্ছে।
রাজকোটের ফায়ার সার্ভিস জানিয়েছে, শিবানন্দ হাসপাতালের আগুন নেভানো হয়েছে। আইসিইউতে অগ্নিকাণ্ডের কারণে সেখানে রোগী রাখার অবস্থা নেই। অন্য কয়েকটি ওয়ার্ডও ক্ষতিগ্রস্ত। তাই শিবানন্দ হাসপাতালের কোভিড রোগীদের অন্যত্র সরানো হচ্ছে। এছাড়া দগ্ধ রোগীদের অন্য হাসপাতালে পাঠিয়ে তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে এখনও নিশ্চিত হতে পারেনি ফায়ার সার্ভিস। তাদের ধারণা, শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে।
এর আগে গত ছয় আগস্ট গুজরাটের আহমাদাবাদের নবরঙপুর এলাকায় একটি বেসরকারি কোভিড হাসপাতালে ভয়াবহ আগুনে আট জন রোগীর মৃত্যু হয়েছিল। ৫০ শয্যার ওই হাসপাতালে ৪৫ জন রোগী ভর্তি ছিলেন।
-
১৬ জানুয়ারী, ২০২২
-
২৭ নভেম্বর, ২০২০
-
২২ অক্টোবর, ২০২০
-
১৯ অগাস্ট, ২০২০
করোনা চিকিৎসার নামে ১২ কোটি টাকা আত্মসাৎ
সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকসহ ১৩ জনের বিরুদ্ধে ছয় মামলার অনুমোদন
প্রতিবাদে ২৪ ঘণ্টার কর্মবিরতি
দিনাজপুর মেডিকেলে পুলিশ সদস্য পরিচয়ে চিকিৎসকদের ওপর হামলা, আহত ৫
জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ উদ্বোধন
রোগীর চাপ সামলাতে বড় হাসপাতালগুলোর সক্ষমতা বাড়ানো হবে: স্বাস্থ্যমন্ত্রী
করোনা চিকিৎসার নামে ১২ কোটি টাকা আত্মসাৎ
সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকসহ ১৩ জনের বিরুদ্ধে ছয় মামলার অনুমোদন
প্রতিবাদে ২৪ ঘণ্টার কর্মবিরতি
দিনাজপুর মেডিকেলে পুলিশ সদস্য পরিচয়ে চিকিৎসকদের ওপর হামলা, আহত ৫
জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ উদ্বোধন
রোগীর চাপ সামলাতে বড় হাসপাতালগুলোর সক্ষমতা বাড়ানো হবে: স্বাস্থ্যমন্ত্রী
সুস্থতায় সচেতন হওয়ার আহ্বান বিশেষজ্ঞদের
প্রতি ১০০ পুরুষের ৮-১০ জন প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত