২২ অক্টোবর, ২০২০ ০৫:৩৮ পিএম

সৈয়দ নজরুল মেডিকেলে সব ধরনের সেবার অনুমতি

সৈয়দ নজরুল মেডিকেলে সব ধরনের সেবার অনুমতি
ছবি: দিদার মাহমুদ

মেডিভয়েস রিপোর্ট: কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে কোভিড, নন-কোভিড সকল রোগীদের চিকিৎসা সেবা চালুর অনুমতি দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। 

বুধবার (২১ অক্টোবর) মন্ত্রণালয়ের সেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখার উপসচিব ড. বিলকিস বেগম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, উপযুক্ত বিষয় ও স্মারকের পরিপ্রেক্ষিতে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল, কিশোরগঞ্জে কোভিড-১৯ রোগীদের চিকিৎসা সেবার পাশাপাশি নন-কোভিড রোগীদের চিকিৎসা সেবা চালুর অনুমতি প্রদান করা হলো। একইসঙ্গে রোগীদের সেবার সুবিধার্থে আউটসোর্সিংয়ের মাধ্যমে জনবল নিয়োগের বিষয়ে সুনির্দিষ্ট প্রস্তাব প্রেরণের জনা নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।

শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালককে পাঠানো এ আদেশের অনুলিপি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, স্বাস্থ্যমন্ত্রীর একান্ত সচিব, স্বাস্থ্য সেবা বিভাগের সচিবের একান্ত সচিবসহ সংশ্লিষ্ট সকলকে পাঠানো হয়েছে। 

এর আগে হাসপাতালটি করোনা ডেডিকেটেড হাসপাতাল হিসেবে কাজ করছিল। এতে নবীন শিক্ষানবিশ চিকিৎসকরা চরম বিপত্তিতে পড়ে। দীর্ঘ তিনমাস ধরে তাঁরা বিনা বেতনে কোভিড ডিউটি করছেন। এ অবস্থায় তাঁরা কোভিডের পাশাপাশি নন-কোভিড চালুর দাবিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ে স্বারকলিপি প্রদান এবং হাসপাতাল পরিচালকের কক্ষে অবস্থান কর্মসূচি পালন করছিল।

►আদেশটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক