করোনায় আরও ৩৭ জনের মৃত্যু
মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৩৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬ হাজার ৫২৪ জনে। আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক সবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় প্রাণ হারানো ৩৭ জনের মৃত্যু মধ্যে পুরুষ ২৫ ও নারী ১২ জন। সবাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় রাজধানীসহ সারাদেশে ১১৮টি ল্যাবরেটরিতে ১৬ হাজার ৪৯৪টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে নমুনা পরীক্ষা করা হয় ১৭ হাজার ৫৩২টি। এতে আরও দুই হাজার ২৯২ জনের দেহে করোনা শনাক্ত হয়। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল চার লাখ ৫৬ হাজার ৪৩৮ জনে।
এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন দুই হাজার ২৭৪ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৩ লাখ ৭১ হাজার ৪৫৩ জন।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১৩ দশমিক শূন্য ৪৪ শতাংশ। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৬ দশমিক ৮২ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮১ দশমিক ৩৮ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৩ শতাংশ।
দেশে করোনাভাইরাসে সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় ৮ মার্চ। এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে ১৮ মার্চ। আজ পর্যন্ত মোট মৃত্যু ছয় হাজার ৫২৪ জনের। তাদের মধ্যে পুরুষ পাঁচ হাজার ৭ জন (৭৬ দশমিক ৭৫ শতাংশ) ও নারী এক হাজার ৫১৭ জন (২৩ দশমিক শূন্য ২৫ শতাংশ)।
মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, মৃত ৩৭ জনের মধ্যে দশোর্ধ্ব একজন, ত্রিশোর্ধ্ব একজন, চল্লিশোর্ধ্ব দুইজন, পঞ্চাশোর্ধ্ব আটজন এবং ৬০ বছরের ঊর্ধ্বে ২৫ জন রয়েছেন।
গত ২৪ ঘণ্টায় মৃত ৩৭ জনের মধ্যে ঢাকা বিভাগে ২৯ জন, চট্টগ্রামে তিনজন, রাজশাহীতে তিনজন এবং রংপুরে দুইজন রয়েছেন।
প্রসঙ্গত, গত বছরের ডিসেম্বরে চীনের উহান প্রদেশে প্রথম করোনাভাইরাসের সংক্রমণ দেখা দেয়। প্রাদুর্ভাবের এক বছরের ব্যবধানে বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে তাণ্ডব চালাচ্ছে ভাইরাসটি। দেশে প্রথম কোভিড-১৯ রোগী শনাক্তের ১০ দিন পর ১৮ মার্চ প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করেছিল স্বাস্থ্য অধিদপ্তর।
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
-
০৭ জুন, ২০২৪
-
০৩ জুন, ২০২৪