‘চলতি মাসের ২৬ দিনেই ডেঙ্গুতে আক্রান্ত ৪৬০ জন’
মেডিভয়েস রিপোর্ট: রাজধানীসহ সারাদেশের হাসপাতালে নভেম্বর মাসের গত ২৬ দিনেই ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ৪৬০ জন রোগী। যা চলতি বছরের মধ্যে একক মাস হিসেবে সর্বোচ্চ।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের দ্বায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও স্বাস্থ্য তথ্য ইউনিটের সহকারি পরিচালক ডা. মোহাম্মদ কামরুল কিবরিয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২০ জন রোগী। এদের মধ্যে রাজধানী ঢাকায় ১৮ জন ও ঢাকার বাইরের হাসপাতাল এবং ক্লিনিকগুলোতে রোগী ভর্তি হয়েছেন দু’জন। এ নিয়ে হাসপাতালে ভর্তি থাকা মোট ডেঙ্গু রোগীর সংখ্যা ৭১ জন। রাজধানী ঢাকায় ৬৫ জন ও ঢাকার বাইরে ৬ জন রয়েছেন।
এ নিয়ে চলতি মৌসুমে (১ জানুয়ারি থেকে নভেম্বর ২৬ পর্যন্ত) সর্বমোট এক হাজার ৮৭ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হলেন।
মাসিক পরিসংখ্যান অনুসারে, জানুয়ারিতে ১৯৯ জন, ফেব্রুয়ারিতে ৪৫, মার্চে ২৭, এপ্রিলে ২৫, মে-তে ১০, জুনে ২০, জুলাইয়ে ২৩, আগস্টে ৬৮, সেপ্টেম্বরে ৪৭, অক্টোবরে ১৬৩ এবং নভেম্বরের এ পর্যন্ত সর্বোচ্চ সংখ্যক ৪৬০ জন রোগী হাসপাতালে ভর্তি হন। অর্থাৎ ২০২০ সালে মোট এক হাজার ৮৭ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে এক হাজার ১০ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
গত ২৪ ঘণ্টায় বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে স্যার সলিমুল্লাহ মিটফোর্ড হাসপাতালে একজন, শিশু হাসপাতালে একজন, বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ১৬ জন, ঢাকা বিভাগে একজন এবং খুলনা বিভাগে একজন রোগী ভর্তি হন।
চলতি মৌসুমে ডেঙ্গু জ্বরে আক্রান্ত সন্দেহভাজন রোগীদের মধ্যে ৬ জনের মৃত্যু হয়েছে উল্লেখ করে ডেঙ্গুতেই মৃত্যু হয়েছে কি না- তা নিশ্চিত করতে তাদের নমুনা আইইডিসিআরে পাঠানো হয়। ৬টির মধ্যে দুটি মৃত্যু পর্যালোচনা করে একজনের ডেঙ্গুতে মৃত্যু হয়েছে বলে উল্লেখ করা হয়।
-
১২ মে, ২০২৬
-
২৮ নভেম্বর, ২০২৫
-
২৩ নভেম্বর, ২০২৫
-
২২ নভেম্বর, ২০২৫
-
২০ নভেম্বর, ২০২৫
-
১৬ নভেম্বর, ২০২৫
-
১৫ নভেম্বর, ২০২৫
-
১১ নভেম্বর, ২০২৫
-
০৯ নভেম্বর, ২০২৫
-
০৭ নভেম্বর, ২০২৫