বিশ্বে ছয় কোটি ছাড়াল করোনা রোগী
মেডিভয়েস রিপোর্ট: করোনার দ্বিতীয় তরঙ্গেও নাকাল বিশ্বের বিভিন্ন দেশ। প্রথমবারের পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে এবারও বিশ্বজুড়ে বেড়েই চলেছে করোনায় সংক্রমণ ও মৃত্যু। এরই ধারাবাহিকতায় ভাইরাসটিতে আক্রান্ত রোগীর সংখ্যা ছয় কোটি ছাড়ালো।
করোনা নিয়ে হালনাগাদ তথ্য প্রদানকারী আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যান অনুযায়ী, এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ছয় কোটি সাত লাখ ২০ হাজার ৯৯৩ জন।
ওয়ার্ল্ডোমিটার জানিয়েছে, করোনায় সংক্রমণে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ১৪ লাখ ২৬ হাজার ৮৪১ জনের। অন্যদিকে করোনা থেকে সুস্থতার চিত্রও আশাব্যঞ্জক। সারা পৃথিবীতে চার কোটি ২০ লাখ ৩২ হাজার ১০৪ জন সংক্রমণ থেকে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন।
করোনায় আক্রান্ত ও মৃত্যুতে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান অনুযায়ী, দেশটিতে নতুন করে একদিনে প্রায় আড়াই হাজার মানুষের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে দুই হাজার ৪৩৯ জনের মৃত্যু হয়েছে, যা গত ছয় মাসের মধ্যে সর্বোচ্চ। এ সময়ে দেশটিতে একদিনে নতুন করে আক্রান্ত হয়েছে প্রায় ২ লাখ মানুষ। অন্যদিকে এখন পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা ২ লাখ ৬২ হাজার ৮০।
ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যান অনুযায়ী, যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ৩১ লাখ ৩৭ হাজার ৯৬২। এর মধ্যে মারা গেছে ২ লাখ ৬৮ হাজার ২১৯ জন।
সুস্থ হয়েছেন ৭৮ লাখ ৫ হাজার ২৮০ জন। দেশটিতে বর্তমানে করোনার আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন ৫০ লাখ ৬৪ হাজার ৪৬৩। এর মধ্যে ২৪ হাজার ১৫০ জনের অবস্থা আশঙ্কাজনক।
সংক্রমণের দিক থেকে দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে আক্রান্ত হয়েছেন ৯২ লাখ ৬৬ হাজার ৭০৫ জন। এর মধ্যে মারা গেছে ১ লাখ ৩৫ হাজার ২৬১ জন ও সুস্থ হয়ে উঠেছে ৮৬ লাখ ৭৯ হাজার ১৩৮ জন।
অপরদিকে, লাতিন আমেরিকার দেশগুলোর মধ্যে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৬১ লাখ ৬৬ হাজার ৮৯৮। এর মধ্যে মারা গেছে ১ লাখ ৭০ হাজার ৭৯৯ জন এবং সুস্থ হয়ে উঠেছে ৫৫ লাখ ১২ হাজার ৮৪৭ জন।
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
-
০৭ জুন, ২০২৪
-
০৩ জুন, ২০২৪
এফসিপিএসে নতুন নিয়ম
পারিতোষিক না দিলে বেসরকারি প্রতিষ্ঠানের প্রশিক্ষণ গ্রহণযোগ্য হবে না
এফসিপিএসে নতুন নিয়ম
পারিতোষিক না দিলে বেসরকারি প্রতিষ্ঠানের প্রশিক্ষণ গ্রহণযোগ্য হবে না
আপিল বিভাগের রায়
প্র্যাকটিস করতে পারবেন না ডেন্টাল টেকনোলজিস্টরা