২৬ নভেম্বর, ২০২০ ১১:৫০ এএম

ডেন্টাল সার্জনদের সিনিয়র স্কেলে পদোন্নতি চেয়ে চিঠি

ডেন্টাল সার্জনদের সিনিয়র স্কেলে পদোন্নতি চেয়ে চিঠি

মেডিভয়েস রিপোর্ট: ডেন্টাল সার্জন কর্মকর্তাদের সিনিয়র স্কেলে (ষষ্ট গ্রেড) পদোন্নতির লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে বাংলাদেশ ডেন্টাল সোসাইটি। 

বুধবার (২৫ নভেম্বর) সোসাইটির সভাপতি অধ্যাপক ডা. মো. আবুল কাসেম ও মহাসচিব অধ্যাপক ডা. হুমায়ুন কবীর বুলবুল স্বাক্ষরিত চিঠিটি পাঠানো হয়েছে স্বাস্থ্য সেবা বিভাগের সচিবের কাছে। এতে মন্ত্রণালয়ের পারসোনাল-২ এর উপসচিবের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, বিসিএস (স্বাস্থ্য) ডেন্টাল সার্জনবৃন্দের পদোন্নতির জন্য সিনিয়র স্কেল (ষষ্ট গ্রেড) পদ স্বল্পতার কারণে দীর্ঘদিন যাবত পদোন্নতি বঞ্চিত হয়ে আসছেন। পদোন্নতির প্রয়োজনীয় শর্তাবলী থাকা সত্ত্বেও ডেন্টাল সার্জনবৃন্দের পদোন্নতি হচ্ছে না। ইতিমধ্যে আটটি মেডিকেল কলেজ হাসপাতাল ডেন্টাল ইউনিটে মোট ১৬টি সহকারী রেজিস্ট্রার (ডেন্টাল) এবং ঢাকা ডেন্টাল কলেজ হাসপাতালে সহকারী পরিচালক দুইটিসহ মোট ১৮টি ষষ্ট গ্রেডের পদ স্থায়ীভাবে রাজস্ব খাতে সরকারী মঞ্জুরি প্রাপ্ত হয়েছে।

এ অবস্থায় ষষ্ট গ্রেড পদ সমূহে ডেন্টাল সার্জনদের সিনিয়র স্কেল (ষষ্ট গ্রেড) পদে পদোন্নতির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য চিঠিতে অনুরোধ জানানো হয়।

►চিঠিটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক