১৫ নভেম্বর, ২০২০ ১০:৪৮ এএম

যুক্তরাষ্ট্রে একদিনে করোনা আক্রান্ত ১ লাখ ৮৪ হাজার

যুক্তরাষ্ট্রে একদিনে করোনা আক্রান্ত ১ লাখ ৮৪ হাজার

মেডিভয়েস ডেস্ক: দ্বিতীয় তরঙ্গে যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের সংক্রমণ বেড়েই চলেছে। স্থানীয় সময় গত শুক্রবার দেশটিতে একদিনে করোনা শনাক্তের নতুন রেকর্ড হয়েছে। এদিন ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৮৪ হাজারের বেশি মানুষ। 

যুক্তরাষ্ট্রের জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, আগের দিনের রেকর্ড ভেঙে শুক্রবার যুক্তরাষ্ট্রে ১ লাখ ৮৪ হাজার ৫১৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। গত বৃহস্পতিবার আক্রান্ত ছিল ১ লাখ ৫৩ হাজার ৪৯৬ জন। একদিনে রোগীর সংখ্যা বেড়েছে ত্রিশ হাজারের বেশি।

এছাড়া দেশটির প্রায় প্রতিটি রাজ্যেই নভেম্বরে করোনার ঊর্ধ্বমুখি ও রেকর্ড সংক্রমণ লক্ষ্য করা যাচ্ছে।

বিশ্বে করোনায় সবচেয়ে বিপর্যস্ত দেশ যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত মোট ১ কোটি ৭ লাখের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। এ দিন নতুন করে মারা গেছেন আরও ১ হাজার ৪৩১ জন। এ নিয়ে দেশটিতে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২ লাখ ৪৪ হাজারের বেশি।

প্রসঙ্গত, গত বছরের ৩১ ডিসেম্বর চীনের উহান শহরে প্রথম করোনা সংক্রমণ ধরা পড়ে। এর পর থেকে বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে এই ভাইরাসটি ছড়িয়ে পড়েছে। জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, ভাইরাসটিতে এ পর্যন্ত ১৩ লাখ ১০ হাজার ৬৮৮ জন মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ৫৩ কোটি ৮৭ হাজার ৩৬১ জন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত
করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও
একদিনেই অবস্থান বদল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও