১২ নভেম্বর, ২০২০ ০৭:০৪ পিএম

কর্মস্থলে যোগ দিলেন ঢামেক হাসপাতালের নতুন পরিচালক

কর্মস্থলে যোগ দিলেন ঢামেক হাসপাতালের নতুন পরিচালক

মেডিভয়েস রিপোর্ট: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নতুন পরিচালক হিসেবে যোগদানপত্র জমা দিয়েছেন বিগ্রেডিয়ার জেনারেল মো. নাজমুল হক।

বুধবার (১২ নভেম্বর) মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের পার-২ অধিশাখার উপসচিব শারমিন আক্তার জাহান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে নতুন পরিচালকের স্বাক্ষরিত যোগদানপত্রের চিঠি সংযুক্ত করা হয়েছে।

চিঠিতে বলা হয়, ‘আমি বিএ-১০০৮২৫ ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক, বিজিবিএমএস, এমপিএইচ জনপ্রশাসন মন্ত্রণালয়, প্রেষণ-১ অধিশাখার পত্র নং-০৫.০০,৫০০.০০০০.১৩২.১৯.০০৫.২০-৭৪৪ তারিখ আট অক্টোবর ২০২০ মোতাবেক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক পদে নিওয়াগপ্রাপ্ত হই। উক্ত পদে আমি এখন যোগদান করতে ইচ্ছুক।’

স্বাস্থ্য সচিবেকে পাঠানো চিঠিতে যোগদানপত্র গ্রহণেরও আনুরোধ জাননো হয়েছে। 

এছাড়াও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেষণে কর্মরত বর্তমান পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিনকে আগামী ১৫ নভেম্বর বিকেল থেকে অবমুক্ত করা হয়েছে।

আদেশের অনুলিপি সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব, প্রতিরক্ষা সচিব, সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট সকলকে পাঠানো হয়েছে।

►বিজ্ঞপ্তিটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে
প্যারালাইজড রোগীদের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে বিশিষ্টজনেরা

বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে

প্যারালাইজড রোগীদের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে বিশিষ্টজনেরা

বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক