পর্যায়ক্রমে দেশের সব মানুষ ভ্যাকসিন পাবে: স্বাস্থ্যমন্ত্রী
মেডিভয়েস রিপোর্ট: পর্যায়ক্রমে দেশের সব মানুষই করোনাভাইরাসের ভ্যাকসিন পাবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এমপি।
আজ রোবববার (৮ নভেম্বর) সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রীর অফিস কক্ষে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মি. মুস্তফা ওসমান তুরানের সৌজন্য সাক্ষাতের সময় এ কথা জানান তিনি। সাক্ষাতে উভয় নেতা নিজ নিজ দেশের স্বাস্থ্যখাত প্রসঙ্গে আলোচনা করেন।
বৈঠকে রাষ্ট্রদূত বাংলাদেশের করোনা পরিস্থিতি প্রসঙ্গে জানতে চাইলে স্বাস্থ্যমন্ত্রী জানান, গত ৫ নভেম্বর ভারতের সিরাম ইনস্টিটিউট, বাংলাদেশের বেক্সিমকো ফার্মা ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে করোনা ভ্যাকসিন সংক্রান্ত একটি ত্রিপক্ষীয় সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়। চুক্তি অনুযায়ী, ভারতীয় কোম্পানিটি বেক্সিমকো ফার্মার মাধ্যমে বাংলাদেশকে তিন কোটি ভ্যাক্সিন প্রদান করবে। প্রথমে তিন কোটি ভ্যাক্সিন দিয়ে করোনা প্রতিরোধে কাজ শুরু করলেও পর্যায়ক্রমে আরো ভ্যাক্সিন আমদানি করে দেশের সব মানুষকেই ভ্যাক্সিন দেয়ার পরিকল্পনা নিয়েছে সরকার।
আলোচনাকালে উভয় নেতা করোনা ছাড়াও রোহিঙ্গা ইস্যু, কমিউনিটি ক্লিনিক সেবা, দেশের হাসপাতাল কার্যক্রম, হাম-রুবেলা টিকা, করোনার দ্বিতীয় তরঙ্গ সামলানো, উভয় দেশের পারস্পরিক সম্পর্ক উন্নয়ন ও জোরদার করা প্রসঙ্গেও আলোচনা করেন।
-
০৫ জুন, ২০২১
-
০৩ মার্চ, ২০২১
-
০৩ মার্চ, ২০২১
-
১৮ জানুয়ারী, ২০২১
-
১৪ জানুয়ারী, ২০২১
-
০৪ জানুয়ারী, ২০২১
ভারত বন্ধু রাষ্ট্র
চুক্তি অনুযায়ী সময় মতো ভ্যাকসিন পাবে বাংলাদেশ: স্বাস্থ্যমন্ত্রী
-
১৩ ডিসেম্বর, ২০২০
-
০৮ নভেম্বর, ২০২০
-
২১ অক্টোবর, ২০২০
করোনার ভ্যাকসিন
চীনের ৪ কোটি ৬০ লাখ ডোজ কিনবে ব্রাজিল