০৭ নভেম্বর, ২০২০ ১১:০৮ এএম

অধ্যাপক ডা. তৌহিদুল আলম আর নেই

অধ্যাপক ডা. তৌহিদুল আলম আর নেই
অধ্যাপক ডা. তৌহিদুল আলম। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: ফরিদপুর মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডা. তৌহিদুল আলম ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। তিনি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ১৫তম ব্যাচের ছাত্র ছিলেন।

আজ শনিবার (৭ নভেম্বর) সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে ফরিদপুর হার্ট ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।

চিকিৎসকদের সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি অ্যান্ড রাইটসের (এফডিএসআর) কার্যনির্বাহী সদস্য ডা. মো. রাশিদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

শোকবার্তায় তিনি জানান, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ১৫তম ব্যাচের ছাত্র ও ফরিদপুর মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. তৌহিদুল আলমের মৃত্যুতে তাঁর আত্মার মাগফেরাত কামনা করি এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই।

অধ্যাপক ডা. তৌহিদুল আলমের মৃত্যুতে মেডিভয়েস পরিবার শোকাহত। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : চিকিৎসকের মৃত্যু
বিশ্ব প্রিম্যাচুরিটি দিবসে ডা. শাওলীর আবেগঘন পোস্ট

অপরিণত শিশু হিসেবে জন্ম নেওয়া হাসপাতালেই সহযোগী অধ্যাপক

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক