সহযোগী অধ্যাপক পদে ১২৫ চিকিৎসকের যোগদানপত্র গ্রহণ
মেডিভয়েস রিপোর্ট: স্বাস্থ্য সেবা বিভাগের বিভাগীয় কমিটির সুপারিশের ভিত্তিতে বিভিন্ন বিভাগের ১২৫ চিকিৎসকের সহযোগী অধ্যপক পদে যোগদানপত্র গহণ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
আজ সোমবার (২ নভেম্বর) মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের পার-১ অধিশাখার সিনিয়র সহকারী সচিব সারমিন সুলতানা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়াধীন স্বাস্থ্য সেবা বিভাগের বিভাগীয় পদোন্নতি কমিটির সুপারিশের ভিত্তিতে পার-১ শাখার ১৮ অক্টোবর ২০২০ তারিখের ৪৫.০০.০০০০.১৪৭.১২.০৩২.১৯-৬৮৭ নং আদেশের মাধ্যমে জাতীয় বেতন স্কেল ২০১৫ এর ৪র্থ গ্রেডে টাকা ৫০,০০০-৭১,২০০/- বেতনক্রমে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতিপ্রাপ্ত আদেশে বর্ণিত কর্মকর্তাদেরর যোগদানপত্র গৃহীত হলো।
সহযোগী অধ্যাপক পদে যোগদান পাওয়া চিকিৎসকদের তালিকা স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইট www.mohfw.gov.bd -তে পাওয়া যাবে।
রাষ্ট্রপতির আদেশে জারি করা প্রজ্ঞাপনের অনুলিপি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, যোগদান করা প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও পরিচালক, বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) স্বাস্থ্যমন্ত্রীর একান্ত সচিবসহ সংশ্লিষ্টদের পাঠানো হয়েছে।
-
২৫ ডিসেম্বর, ২০২৫
-
১০ ডিসেম্বর, ২০২৫
-
০৬ ডিসেম্বর, ২০২৫
-
০২ ডিসেম্বর, ২০২৫
-
২৪ নভেম্বর, ২০২৫
-
১৯ নভেম্বর, ২০২৫
-
২২ ডিসেম্বর, ২০২৩
-
০২ ডিসেম্বর, ২০২৩
-
০১ ডিসেম্বর, ২০২৩
-
২৩ মে, ২০২৩