সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি পেলেন ১২৬ চিকিৎসক
মেডিভয়েস রিপোর্ট: বেসিক সাবজেক্টে (৯ টি বিষয়ে) সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি পেয়েছেন বিভিন্ন মেডিকেল কলেজে কর্মরত ১২৬ জন চিকিৎসক।
রোববার (১২ অক্টোবর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সহকারি সচিব (পার-১ অধিশাখা) সারমিন সুলতানা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়াধীন স্বাস্থ্য সেবা বিভাগের বিভাগীয় পদোন্নতি কমিটির সুপারিশের ভিত্তিতে বিসিএস স্বাস্থ্য ক্যাডারে কর্মরত ১২৫ জন ও স্বাস্থ্য সার্ভিসে (নন-ক্যাডার) ১ জনসহ মোট ১২৬ কর্মকর্তাকে জাতীয় বেতন স্কেল ২০১৫ এর ৪র্থ গ্রেডে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি প্রদান করা হলো।
পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাদের পদোন্নতির অব্যবহিত পূর্বের পদে নিয়োগ (ইনসিটু) প্রদান করা হলো।
আরো বলা হয়েছে, সহযোগী অধ্যাপক পদে পদোন্নতিপ্রাপ্ত চিকিৎসকবৃন্দ তাদের যোগদানপত্র ইমেইলে ([email protected]) প্রেরণ করবেন। জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে।
-
১২ অগাস্ট, ২০২৬
-
১১ অগাস্ট, ২০২৬
-
০৩ অগাস্ট, ২০২৬
-
২৮ জুলাই, ২০২৬
-
২৬ জুলাই, ২০২৬
-
১৩ মে, ২০২৬
-
১৩ এপ্রিল, ২০২৬