৩০ সেপ্টেম্বর, ২০২০ ০৫:৫৪ পিএম

একদিনে আরও ৩২ জনের মৃত্যু, শনাক্ত ১৪৩৬

একদিনে আরও ৩২ জনের মৃত্যু, শনাক্ত ১৪৩৬

মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩২ জন মৃত্যুবরণ করেছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ২৫১ জনে। এ সময় আরও এক হাজার ৪৩৬ জনের দেহে ভাইরাসটি শনাক্ত করা হয়েছে। 

আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১০৮টি করোনা পরীক্ষাগারে ১৩ হাজার ১৫৫টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে আগের কিছু নমুনসহ ১৩ হাজার ৪০৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে । এ নিয়ে এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৪৭ হাজার ৪০৪টি। পরীক্ষায় আরও এক হাজার ৪৩৬ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল তিন লাখ ৬৩ হাজার ৪৭৯ জনে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, একদিনে মৃত ৩২ জনের মধ্যে পুরুষ ২৪ জন ও নারী আট জন। তাদের মধ্যে ৩১ জন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এবং একজন বাড়িতে মারা গেছেন। এ পর্যন্ত মৃতদের মধ্যে পুরুষ চার হাজার ৬৩ জন (৭৭ দশমিক ৩৮ ভাগ) এবং নারী এক হাজার ১৮৮ জন (২২ দশমিক ৬২ ভাগ)।

এছাড়াও গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও এক হাজার ৭৮৯ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল দুই লাখ ৭৫ হাজার ৪৮৭ জন।

২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১০ দশমিক ৭১ ভাগ এবং এ পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১৮ দশমিক ৬৬ ভাগ। মোট শনাক্ত রোগীর তুলনায় সুস্থতার হার শতকরা ৭৫ দশমিক ৭৯ ভাগ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৪ ভাগ।

বিজ্ঞপ্তিতে মৃতুদের বয়স ভিত্তিক তথ্য তুলে ধরে বলা হয়, মৃতদের মধ্যে ত্রি‌শোর্ধ্ব দুইজন, চল্লিশোর্ধ্ব তিনজন, পঞ্চাশোর্ধ্ব তিনজন এবং ষাটোর্ধ্ব ছিলেন ২৪ জন। এছাড়া বিভাগ ভিত্তিক বিশ্লেষণে ঢাকা বিভাগের ২৪ জন, চট্টগ্রামের দুইজন, রাজশাহীর চারজন, সি‌লেটের‌ একজন এবং ময়মন‌সিং‌হ বিভাগের একজন মরণ ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।

প্রসঙ্গত, গত বছরের ডিসেম্বরে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস পৃথিবীজুড়ে মহামারীতে রূপ নেয়। ভাইরাসটিতে বিশ্বজুড়ে আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৩৭ লাখের অধিক মানুষ। মৃতের সংখ্যা ১০ লাখ ৮ হাজারের অধিক। তবে এখন পর্যন্ত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ২ কোটি ৩৪ লাখের অধিক মানুষ। বাংলাদেশে প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়ে গত ৮ মার্চ। এরপর ১৮ মার্চ দেশে করোনায় প্রথম মৃত্যুর ঘটনা ঘটে। 

বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে
প্যারালাইজড রোগীদের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে বিশিষ্টজনেরা

বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে

প্যারালাইজড রোগীদের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে বিশিষ্টজনেরা

বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক