৩০ সেপ্টেম্বর, ২০২০ ০৫:৩২ পিএম

এইচএসসি ও সমমান পরীক্ষার রুটিন আগামী সপ্তাহে: শিক্ষামন্ত্রী

এইচএসসি ও সমমান পরীক্ষার রুটিন আগামী সপ্তাহে: শিক্ষামন্ত্রী
ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: এইচএসসি ও সমমান পরীক্ষার রুটিন আগামী সপ্তাহে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি আরও বলেন, পরীক্ষার প্রস্তুতি সম্পন্ন করতে শিক্ষার্থীদের চার সপ্তাহ সময় দেওয়া হবে। কোনো শিক্ষার্থী বিশেষ কারণে পরীক্ষা দিতে না পারলে তার জন্য বিশেষ ব্যবস্থা রাখা হবে।

আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) শিক্ষা বিষয়ক সাংবাদিকদের সঙ্গে এক (ভার্চুয়াল) সভায় এসব তথ্য জানিয়েছেন তিনি।

তিনি আরও বলেন, ‘এইচএসসি-সমমান পরীক্ষার তারিখ আগামী সপ্তাহের সোম অথবা মঙ্গলবার সাংবাদিকদের কাছে তুলে ধরা হবে। পরীক্ষা আয়োজনে প্রশ্ন, উত্তরপত্র তৈরিসহ সব প্রস্তুতি আমাদের রয়েছে। এখন শুধু পরীক্ষা শেষ করা বাকি। পরীক্ষা দিতে গিয়ে যাতে কারও ক্ষতি না হয় সে বিষয়টি গুরুত্ব দেওয়া হবে। বিশেষ কারণে কোনো শিক্ষার্থী পরীক্ষা দিতে না পারলে দ্রুত সময়ের মধ্যে তার পরীক্ষা নেওয়া হবে।

শিক্ষামন্ত্রী বলেন, পরীক্ষা না নিয়ে আগের পরীক্ষার মাধ্যমে মূল্যায়ন করে সার্টিফিকেট প্রদান করার প্রস্তাব করছেন অনেকে। এটিকেও গুরুত্ব দেওয়া হচ্ছে, এটি একটি প্রস্তাব হতে পারে। তবে পরীক্ষা ছাড়া সার্টিফিকেট দিলে তারা যখন চাকরি নিতে যাবে তখন তাদের বলা হবে, ‘ও তোমরা ২০২০ সালের পরীক্ষা ছাড়া পাস করা ব্যাচ।’ এমন পরিস্থিতি তৈরি না করতে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

তবে এবার সব বিষয়ের পরীক্ষা না নিয়ে মৌলিক বিষয়ের ওপর গুরুত্ব দেওয়া হবে। কোন কোন বিষয়ের পরীক্ষা নেওয়া হবে সেটি আগামী সপ্তাহে ঘোষণা করা হবে। এ ক্ষেত্রে কেউ যদি বিশেষ কারণে পরীক্ষা দিতে না পারে তবে তার জন্য বিকল্প ব্যবস্থা রাখা হবে। সব কিছু আগামী সপ্তাহে ঘোষণা করা হবে বলে জানান শিক্ষামন্ত্রী।

এ সময় উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মাহাবুব হোসেন, কারিগরি ও মাদরাসা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম খান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক সৈয়দ গোলাম ফারুক।

প্রসঙ্গত, এবার এপ্রিলেই এইচএসসি পরীক্ষা শুরুর কথা ছিল। তবে করোনার কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করায় স্থগিত করা হয় পরীক্ষাটি। গত ১৭ মার্চ থেকে দেশে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : এইচএসসি পরীক্ষা
ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক