২৭ সেপ্টেম্বর, ২০২০ ০৫:০০ পিএম

প্রতি ২৩৫ জনে একজন করোনা রোগী: ওয়ার্ল্ডওমিটারস

প্রতি ২৩৫ জনে একজন করোনা রোগী: ওয়ার্ল্ডওমিটারস

মেডিভয়েস ডেস্ক: বিশ্বে এ পর্যন্ত তিন কোটি ৩০ লাখ ৬৩ হাজার ৪৩৯ জন কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন উল্লেখ করে করোনাভাইরাস নিয়ে আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারস জানিয়েছে, এ হিসাব অনুযায়ী, পৃথিবীর মোট জনসংখ্যার প্রতি ২৩৫ জনের একজন করোনায় আক্রান্ত। 

ওয়ার্ল্ডওমিটারসের তথ্যানুযায়ী, সেপ্টেম্বর পর্যন্ত পৃথিবীর মোট জনসংখ্যা ৭৮০ কোটি। করোনায় এ পর্যন্ত মারা গেছেন ৯ লাখ ৯৮ হাজার ৮১২ জন। সুস্থ ২ কোটি ৪৪ লাখ ১২ হাজার ৯৪৭ জন।

আক্রান্ত ও মৃতের তালিকায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে ৭২ লাখ ৮৭ হাজার ৫৬১ জন পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছে। মারা গেছেন ২ লাখ ৯ হাজার ১৭৭ জন। সুস্থ ৪৫ লাখ ২৪ হাজার ১০৮ জন।

ভারতে ৯৪ হাজার ৫৩৪ জনের প্রাণ গেছে নতুন এ রোগটিতে। পৃথিবীর অন্যতম ঘনবসতির এ দেশে ৫৯ লাখ ৯২ হাজার ৫৮১ জন পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। সুস্থ হয়েছেন ৪৯ লাখ ৩৮ হাজার ৬৬৮ জন।

ব্রাজিলে এখন পর্যন্ত ১ লাখ ৪১ হাজার ৪৪১ জনের প্রাণ গেছে নতুন রোগটিতে। লাতিন আমেরিকার সবচেয়ে বড় দেশটিতে ৪৭ লাখ ১৮ হাজার ১১৫ জন পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। সুস্থ হয়েছেন ৪০ লাখ ৫০ হাজার ৮৩৭ জন।

করোনা ‘প্রতিরোধী’ ভ্যাকসিন অনুমোদনের ঘোষণা দেওয়া রাশিয়ায় এখন পর্যন্ত ১১ লাখ ৪৩ হাজার ৫৭১ রোগী শনাক্ত হয়েছেন। মারা গেছেন ২০ হাজার ২২৫ জন।
 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : করোনাভাইরাস
বিএমইউতে এনডিএফের ‘সীরাহ কনফারেন্স’

চিকিৎসকদের পেশাগত জীবনে রাসূলের জীবনাদর্শ ধারণের আহ্বান

বিএমইউতে এনডিএফের ‘সীরাহ কনফারেন্স’

চিকিৎসকদের পেশাগত জীবনে রাসূলের জীবনাদর্শ ধারণের আহ্বান

মেডিভয়েস নিউজ রুম অনুষ্ঠানে পেশাজীবী নেতাদের মত

চিকিৎসকের নিরাপত্তায় নিহিত কার্যকর স্বাস্থ্যব্যবস্থা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও
একদিনেই অবস্থান বদল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও