২৭ সেপ্টেম্বর, ২০২০ ০২:৪৬ পিএম

করোনায় অনেক দেশের তুলনায় সুস্থতার হার বেশি: স্বাস্থ্যমন্ত্রী

করোনায় অনেক দেশের তুলনায় সুস্থতার হার বেশি: স্বাস্থ্যমন্ত্রী

মেডিভয়েস ডেস্ক: ‘আমাদের চিকিৎসা হয়ত তাদের থেকে ভালো বলেই আমাদের মৃত্যু সংখ্যা কম। আমাদের সুস্থতার হার অন্য দেশের তুলনায় অনেক ভালো। কিন্তু তাতে আমরা তুষ্ট নই, আমরা এই করোনা আক্রান্তের সংখ্যা আরও কমাতে চাই। আমাদের যা কিছু প্রয়োজন সবকিছুই দিয়েছেন প্রধানমন্ত্রী। অনেক সমালোচনা হয়েছে, কিন্তু প্রধানমন্ত্রী সব সময় আমাদের প্রসংশা করেছেন, অনুপ্রাণিত করেছে।’

রোববার (২৭ সেপ্টেম্বর) বেলা ১২টায় রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ সোসাইটি অফ মেডিসিন আয়োজিত 'শতাব্দীর মহামারি- বাস্তবতা ও আমরা' শীর্ষক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, সময়মতো আমরা ভ্যাকসিন পাবো। বিভিন্ন দেশ ভ্যাকসিন তৈরি করছে। যারা অগ্রগামী আছেন তাদের সাথে যোগাযোগ রাখছি, তারাও যোগাযোগ রাখছেন। প্রধানমন্ত্রীও এ বিষয়ে দিক নির্দেশনা দিচ্ছেন। 

জাহিদ মালেক বলেন, সামনে শীত মৌসুম আসছে, তখন করোনা বাড়তে পারে। প্রধানমন্ত্রীও সেজন্য সতর্ক থাকতে বলেছেন আমরা জানি শীত মৌসুমে অনেক কিছু বেশি হয় যা অন্য সময় হয় না। এ সময় বিয়ে, পিকনিক এসব বেশি হয়। এগুলো একটু সীমিত আকারে করার অনুরোধ জানাই। সবাইকে সচেতন থাকতে হবে, তাহলে এটি নিয়ন্ত্রণ করতে পারবো।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ভারত ও আমাদের খাওয়া দাওয়া, পরিবেশ সবই প্রায় একই রকম। অথচ সেখানে মৃত্যু সংখ্যা আমাদের চেয়ে অনেক বেশি। 

স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো: আব্দুল মান্নান বলেন, সোস্যাল ডিসটেন্সিং বাংলাদেশে অসম্ভব, তাই আমরা ফিজিক্যাল ডিসটেন্সে এখন গুরুত্ব দিয়েছি। পৃথিবীর অনেক দেশই সোস্যাল ডিসটেন্স নিশ্চিত করতে পারেনি। আমরা স্বাস্থ্য সুরক্ষায় অনেক গাইডলাইন দিয়েছি। সবাই যে সেটি মানছে না তা কিন্তু না, অনেকেই স্বাস্থ্যবিধি মেনে চলছেন। তাই করোনা আক্রান্তের সংখ্যা অনেকটা কমেছে। বাংলাদেশের প্রেক্ষাপটে গ্রামে-গঞ্জের অবস্থা অনেক ভালো। গ্রামগুলোর দিকে দেখলে আমাদের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। আমরা আশা করি সবাই মিলে করোনার সেকেন্ড ওয়েভ মোকাবিলা করতে পারব।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব আলী নূর, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভিসি অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুুয়া, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম।

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক