২৪ সেপ্টেম্বর, ২০২০ ০৩:২৪ পিএম

করোনা মুক্ত হলেন ডা. সাকলায়েন রাসেল 

করোনা মুক্ত হলেন ডা. সাকলায়েন রাসেল 
ডা. সাকলায়েন রাসেল।

মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাস সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন জনপ্রিয় মিডিয়া ব্যক্তিত্ব, রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের ভাসকুলার সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. সাকলায়েন রাসেল।

গত ২০ সেপ্টেম্বর নিজের ইউটিউব চ্যানেলে আপলোড করা এক ভিডিওতে এ তথ্য জানান তিনি। 

ডা. সাকলায়েন রাসেল আরও বলেন, ‘আলহামদুলিল্লাহ, আজকে থেকে আমি নিজেকে করোনামুক্ত মনে করছি। গত ৩ দিন ধরে আমার কোনো উপসর্গ নেই এবং আজকে রিপোর্টেও আমার নেগেটিভ এসেছে। আল্লাহ পাক আমাকে সুস্থতা দান করেছেন।’

এর আগে গত ১৩ সেপ্টেম্বর রাত সাড়ে ১০টায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের করোনা আক্রান্তের খবর জানান তিনি।

ডা. সাকলায়েন রাসেল বলেন, ‘আমার প্রথম পরীক্ষায় করোনা নেগেটিভ আসে, কিন্তু উপসর্গগুলো আমার কাছে যথেষ্ট শক্তিশালী মনে হওয়ায় দ্বিতীয়বার পরীক্ষা করাই। গতকাল সেই রিপোর্টে আমার করোনা পজেটিভ আসে। আমার বিভাগের একাধিক চিকিৎসকও করোনা আক্রান্ত হয়েছেন, আমিসহ সবার জন্যই দোয়া করবেন।’

ডা. সাকলায়েন রাসেল চিকিৎসা পেশার পাশাপাশি একটি বেসরকারি টেলিভিশনের সংবাদ পাঠক ও সম্প্রচার সাংবাদিক হিসেবে কর্মরত আছেন। এছাড়াও তিনি চিকিৎসক সমাজে জনপ্রিয় একজন ইউটিউবার হিসেবেও বেশ পরিচিতি লাভ করেছেন। তাঁর ইউটিউব চ্যানেলটিতে দুই লক্ষাধিক সাবস্ক্রাইবার রয়েছে। সেখানে তিনি দুইশতাধিক স্বাস্থ্য সচেতনতা মূলক ভিডিও তৈরি করেছেন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক