২৪ সেপ্টেম্বর, ২০২০ ০৩:৫৯ পিএম

ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন শুরু ৪ অক্টোবর

ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন শুরু ৪ অক্টোবর

মেডিভয়েস ডেস্ক: জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন আগামী ৪ অক্টোবর শুরু হয়ে সারাদেশে ধাপে ধাপে ১৭ অক্টোবর পর্যন্ত চলবে। দুই সপ্তাহব্যাপী এ ক্যাম্পেইনের কার্যক্রম চলবে প্রতিদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। নির্ধারিত সময়ের পরও অতিরিক্ত আরও চারদিন দুর্গম এলাকায় ক্যাম্পেইন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

অন্যান্য বছর জুন মাসে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হলেও করোনার কারণে এ বছর তা সম্ভব হয়নি। এর আগে ২৬ সেপ্টেম্বর এ ক্যাম্পেইন শুরুর কথা ছিল।

বুধবার (২৩ সেপ্টেম্বর) জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানের লাইন ডিরেক্টর ডা. মোস্তাফিজুর রহমান আরও জানান, করোনা পরিস্থিতি বিবেচনায় একেক দিন একেক কেন্দ্রে ভিটামিন 'এ' প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। তিন দিন আগে স্থানীয় প্রশাসন এই সূচি ঘোষণা করবে।

লাইন ডিরেক্টর জানান, ছয় থেকে ৫৯ মাস বয়সী প্রায় দুই কোটি ২০ লাখ শিশুকে ভিটামিন 'এ' প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। দুই লাখ ৯৩ হাজার স্বাস্থ্যকর্মী-স্বেচ্ছাসেবী শহর ও গ্রামে এক লাখ ২০ হাজার ইপআই কেন্দ্রে ক্যাম্পেইন পরিচালনা করবেন। এবার কোনও ভ্রাম্যমাণ কেন্দ্র থাকবে না।

মোস্তাফিজুর রহমান জানান, করোনার কারণে গত জুনে এই ক্যাম্পেইন স্থগিত করা হয়। একই সঙ্গে সব শিশুকে এই ক্যাম্পেইনের আওতায় আনা সম্ভব হবে কিনা তা নিয়েও সংশয় রয়েছে। আট দিনের ক্যাম্পেইনে ৯০ শতাংশ শিশুকে ভিটামিন 'এ' পল্গাস ক্যাপসুল খাওয়ানো সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক