অবশেষে দেশ ছাড়লেন গণস্বাস্থ্যের ড. বিজন শীল
মেডিভয়েস রিপোর্ট: সিঙ্গাপুর থেকে ওয়ার্ক পারমিট নিয়ে বাংলাদেশে এসেছিলেন প্রাণঘাতী করোনাভাইরাস শনাক্তের র্যাপিড কিটের আবিষ্কারক ড. বিজন শীল। দেশের মানুষের জন্য কাজ কাজ করতে এসে অনেকটা পথ এগিয়ে গিয়েছিলেনও তিনি। আবিষ্কার করেছিলেন করোনা শনাক্তের র্যাপিড কিট। কিন্তু তাঁর কিটের অনুমোদন না মেলায় সেই স্বপ্ন স্বপ্নই রয়ে গেলো। অবশেষে স্বপ্নভঙ্গের যন্ত্রণা নিয়েই দেশ ছেড়েছেন এই বিজ্ঞানী।
আজ রোববার (২০ সেপ্টেম্বর) ভোরেই সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা দেন ড. বিজন শীল।
তিনি বলেন, বাংলাদেশে তো আমি সব সময়ই আসা-যাওয়ার মধ্যে ছিলাম। এবার যাওয়ার আগে কেন যেন মনটা খুব বিষণ্ন। খুব কষ্ট অনুভব করছি। আমার ওয়ার্ক পারমিট হবে না, এমন সিদ্ধান্তও কিন্তু জানিয়ে দেয়া হয়নি। কষ্টের কারণ হয়তো, এত মান সম্পন্ন কিট উদ্ভাবন করলাম, এখনো অনুমোদন পেলাম না।
ড. বিজন শীল গণবিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের প্রধান হিসেবে শিক্ষকতা করছিলেন। এর মধ্যে করোনা সংক্রমণ শুরু হলে পূর্ব অভিজ্ঞতার ভিত্তিতে তিনি তা শনাক্তে অ্যান্টিজেন্ট ও অ্যান্টিবডি কিটের উদ্ভাবন করেন। যদিও তার অনুমোদন মেলেনি শেষ পর্যন্ত।
গত জুলাইয়ে তার ওয়ার্ক ভিসার মেয়াদ শেষ হয়। তারপর ওয়ার্ক ভিসার জন্য আবেদন করলেও সরকারের পক্ষ থেকে এখনো কোনো উত্তর দেয়া হয়নি। ওয়ার্ক ভিসার অনুমতি পেলে তিনি আবার বাংলাদেশে কাজে ফিরতে পারবেন।
উল্লেখ্য, গণস্বাস্থ্য কেন্দ্র ড. বিজন কুমার শীলদের উদ্ভাবিত অ্যান্টিজেন ও অ্যান্টিবডি কিটের ঘোষণা দেয় মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহে।
-
০৫ মার্চ, ২০২৬
-
১৫ অক্টোবর, ২০২৪
-
১২ অক্টোবর, ২০২৪
-
৩০ অগাস্ট, ২০২৩
-
২৭ এপ্রিল, ২০২৩
-
২০ এপ্রিল, ২০২৩
-
১৪ এপ্রিল, ২০২৩
-
১২ এপ্রিল, ২০২৩