স্বাস্থ্য অধিদপ্তরের সেই গাড়িচালক আব্দুল মালেক আটক
মেডিভয়েস রিপোর্ট: স্বাস্থ্য অধিদপ্তরের সেই মুকুটহীন সম্রাট হিসেবে পরিচিত গাড়িচালক আব্দুল মালেক আটক হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের একটি সূত্র সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছে।
শনিবার দিবাগত রাত সোয়া তিনটায় র্যাব-১ এর একটি দল তাকে আটক করে।
জানা গেছে, চালক আ. মালেক দীর্ঘদিন ধরে অধিদপ্তরের বিভিন্ন বিষয় নিয়ন্ত্রণ করে আসছেন। বিশেষ করে অধিদপ্তরের তৃতীয় ও চতুর্থ শ্রেণির নিয়োগ-বদলি বাণিজ্য তার প্রধান কাজ। কোন কর্মকর্তা যদি আ. মালেকের সুপারিশ না শোনেন তাহলে তাকে ঢাকার বাইরে বদলি করাসহ শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনা ঘটিয়েছেন একাধিকবার।
কর্মকর্তারা লোকলজ্জার ভয়ে এসব বিষয় কখনও প্রকাশ করেননি। নিজে অধিদপ্তরের একজন গাড়ির চালক হয়েও আ. মালেক একটি পাজেরো জিপ ব্যবহার করেন, এছাড়া স্বাস্থ্য অধিদফতরের ক্যান্টিন প্রিয় তিনি পরিচালনা করেন।
তার রয়েছে তেল চুরির সিন্ডিকেট, স্বাস্থ্য অধিদপ্তরের যত গাড়ির চালক তেল চুরি করে, তার একটি অংশ তাকে দিতে হয়। এই সিন্ডিকেটের মাধ্যমে তিনি পুরো অধিদপ্তর নিয়ন্ত্রণের চেষ্টা করেন। সিন্ডিকেট বাণিজ্য করে আ. মালেক ঢাকা শহরে একাধিক ছয়তলা বাড়িসহ অঢেল সম্পদের মালিক হয়েছেন।
-
১৫ জুলাই, ২০২৬
-
১৫ জুলাই, ২০২৬
-
১৩ জুলাই, ২০২৬
-
১৩ জুলাই, ২০২৬
-
১৩ জুলাই, ২০২৬
নিয়ন্ত্রণে ডেঙ্গু পরিস্থিতি
বন্যা মোকাবিলায় পর্যাপ্ত চিকিৎসা সরঞ্জাম রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী
-
১২ জুলাই, ২০২৬
-
১০ জুলাই, ২০২৬
-
১০ জুলাই, ২০২৬