০২ সেপ্টেম্বর, ২০২০ ০৮:১২ পিএম

বিএসএমএমইউর থিসিস জমা দেওয়ার সময় বাড়ল

বিএসএমএমইউর থিসিস জমা দেওয়ার সময় বাড়ল

মেডিভয়েস রিপোর্ট: মহামারী করোনাভাইরাস পরিস্থিতিতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) ও অধিভুক্ত প্রতিষ্ঠানসমূহের রেসিডেন্সি পোগ্রামের থিসিস জমাদানের সর্বশেষ তারিখ ২৭ আগস্টের পরিবর্তে ১০ সেপ্টেম্বর পর্যন্ত বর্ধিত করা হয়েছে। 

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক দেবাশীষ বৈরাগী স্বাক্ষরিত এক নোটিসে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, বিদ্যমান করোনাভাইরাস পরিস্থিতি বিবেচনায় বিএসএমএমইউ এবং অধিভুক্ত প্রতিষ্ঠানসমূহের রেসিডেন্সি প্রোগ্রাম জুলাই ২০২০ সেশনের বেসিক সাইন্স এন্ড প্যারাক্লিনিক্যাল সাইন্স অনুষদের এমডি ও এমএস, ফেইজ-বি’র থিসিস জমাদানের সর্বশেষ সময় ২৭ আগস্টের পরিবর্তে ১০ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।

এদিকে গত ৩১ আগস্ট বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় বিএসএমএমইউ ও অধিভুক্ত প্রতিষ্ঠানসমূহের রেসিডেন্সি পোগ্রামের জুলাই ২০২০ সেশনের লিখিত ও মৌখিক পরীক্ষা এখনই না নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। বিশ্ববিদ্যালয়টির উপচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া মেডিভয়েসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক