৩১ অগাস্ট, ২০২০ ০৪:১৫ পিএম

করোনায় না ফেরার দেশে আরও ৩৩ জন

করোনায় না ফেরার দেশে আরও ৩৩ জন

মেডিভয়েস রিপোর্ট: দেশে প্রাণঘাতী করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ৩৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে প্রাণ হারালেন মোট চার হাজার ২৮১ জন। এ সময়ে নতুন করে দুই হাজার ১৭৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। 

আজ সোমবার (৩১ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে সারাদেশে ৯১টি পরীক্ষাগারের নমুনা পরীক্ষার তথ্য তুলে বলা হয়, এসব ল্যাবে গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৮৯টি নমুনা সংগ্রহ এবং ১২ হাজার ৪৫৪টি নমুনা পরীক্ষা করা হয়। ফলে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৫০ হাজার ২০৩-তে।  এতে নতুন করে দুই হাজার ১৭৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। ফলে দেশে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাড়িঁয়েছে তিন লাখ ১২ হাজার ৯৯৬ জনে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করা ৩৩ জনের মধ্যে পুরুষ ২৯ জন এবং নারী চারজন, তাদের মধ্যে ৩২ জন হাসপাতালে এবং একজন বাড়িতে মৃত্যুবরণ করেছেন। এদের মধ্যে ২০ বছরের বেশি বয়সী একজন, ত্রিশোর্ধ্ব তিনজন, চল্লিশোর্ধ্ব তিনজন, পঞ্চাশোর্ধ্ব ছয়জন এবং ষাটোর্ধ্ব ২০ জন ছিলেন। ঢাকা বিভাগের ছিলেন ২১ জন, চট্টগ্রাম বিভাগের চারজন, রাজশাহী বিভাগের পাঁচজন, খুলনা বিভাগের একজন, বরিশাল বিভাগের একজন এবং রংপুর বিভাগের ছিলেন একজন।

এছাড়াও গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও দুই হাজার ৮৯০ জন। ফলে মোট সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ৪ হাজার ৮৮৭ জনে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১৭ দশমিক ৪৬ ভাগ এবং এ পর্যন্ত শনাক্তের হার ২০ দশমিক ১৯ ভাগ। মোট রোগী শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬৫ দশমিক ৫৬ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৩৭ শতাংশ।

প্রসঙ্গত, দেশে প্রথম করোনাভাইরাসের রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। প্রথম মৃত্যু হয় ১৮ মার্চ। এরপর থেকে ক্রমাগত বেড়ে চলেছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন তিন লাখ ১২ হাজার ৯৯৬ জন। এতে প্রাণ হারিয়েছেন চার হাজার ২৮১ জন। সুস্থ হয়েছেন দুই লাখ ৪ হাজার ৮৮৭ জন।  

গত বছরের ৩১ ডিসেম্বর চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস পৃথিবীজুড়ে মহামারীতে রূপ নেয়। ভাইরাসটিতে বিশ্বজুড়ে আক্রান্ত হয়েছেন প্রায় আড়াই কোটির অধিক মানুষ। মৃতের সংখ্যা আট লাখ ৪৬ হাজার ৬৫৫। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন প্রায় ২ কোটি মানুষ।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক