ছয় নার্সকে বিভিন্ন প্রতিষ্ঠানে বদলি করে আদেশ জারি
মেডিভয়েস রিপোর্ট: ছয় সিনিয়র স্টাফ নার্স ও স্টাফ নার্সকে বিভিন্ন প্রতিষ্ঠানে বদলি করে আফিস আদেশ জারি করেছে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) নার্সিং ও মিউওয়াইফারি অধিদপ্তরের অতিরিক্ত সচিব সিদ্দিকা আক্তার স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর ঢাকার অধীনে দেশের বিভিন্ন হাসপাতাল বা স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত আদেশে বর্ণিত সিনিয়র স্টাফ নার্স ও স্টাফ নার্সগেণকে আদেশে উল্লেখিত শূন্য পদে বদলি বা পদায়ন করা হলো।
কক্সবাজারের টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স ফাতেমা খাতুনকে ময়মনসিংহ মেডিকেল কলেজে, সুনামগঞ্জ সদর হাসপাতালের খাদিজা জান্নাহকে জামালপুর ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শারমিন আক্তারকে জয়পুরহাট আধুনিক সদর হাসপাতালে, সিলেটের জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শিউলি হাসদাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে, সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিরাজুম মনিরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এবং মৌলভীবাজার শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রীতা রানী দাসকে কক্সবাজারের টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বদলি ও পদায়ন করা হয়েছে।
বদলি হওয়া সিনিয়র স্টাফ নার্সদের আগামী ৩ সেপ্টেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে অন্যথায় ৪ সেপ্টেম্বর থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত বলে গণ্য হবেন বলেও আদেশে উল্লেখ করা হয়েছে।