৩১ অগাস্ট, ২০২০ ০২:০৪ পিএম

ছয় নার্সকে বিভিন্ন প্রতিষ্ঠানে বদলি করে আদেশ জারি

ছয় নার্সকে বিভিন্ন প্রতিষ্ঠানে বদলি করে আদেশ জারি

মেডিভয়েস রিপোর্ট: ছয় সিনিয়র স্টাফ নার্স ও স্টাফ নার্সকে বিভিন্ন প্রতিষ্ঠানে বদলি করে আফিস আদেশ জারি করেছে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর। 

বৃহস্পতিবার (২৭ আগস্ট) নার্সিং ও মিউওয়াইফারি অধিদপ্তরের অতিরিক্ত সচিব সিদ্দিকা আক্তার স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। 

এতে বলা হয়, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর ঢাকার অধীনে দেশের বিভিন্ন হাসপাতাল বা স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত আদেশে বর্ণিত সিনিয়র স্টাফ নার্স ও স্টাফ নার্সগেণকে আদেশে উল্লেখিত শূন্য পদে বদলি বা পদায়ন করা হলো।

কক্সবাজারের টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স ফাতেমা খাতুনকে ময়মনসিংহ মেডিকেল কলেজে, সুনামগঞ্জ সদর হাসপাতালের খাদিজা জান্নাহকে জামালপুর ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শারমিন আক্তারকে জয়পুরহাট আধুনিক সদর হাসপাতালে, সিলেটের জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শিউলি হাসদাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে, সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিরাজুম মনিরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এবং মৌলভীবাজার শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রীতা রানী দাসকে কক্সবাজারের টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বদলি ও পদায়ন করা হয়েছে।

বদলি হওয়া সিনিয়র স্টাফ নার্সদের আগামী ৩ সেপ্টেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে অন্যথায় ৪ সেপ্টেম্বর থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত বলে গণ্য হবেন বলেও আদেশে উল্লেখ করা হয়েছে। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক