৩১ অগাস্ট, ২০২০ ১১:৪১ এএম

যশোরে করোনায় স্বাস্থ্যকর্মী মতিয়ার রহমানের মৃত্যু

যশোরে করোনায় স্বাস্থ্যকর্মী মতিয়ার রহমানের মৃত্যু

মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যশোরের শার্শা উপজেলায় মতিয়ার রহমান (৫২) নামের এক স্বাস্থ্যকর্মীর মৃত্যু হয়েছে। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। তিনি শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আওতায় বাগআঁচড়া উপ-স্বাস্থ্য কেন্দ্রের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার পদে কর্মরত ছিলেন।

রোববার (৩০ আগস্ট) রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

শার্শা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার ইউসুফ আলী জানান,  গত ২০ অগাস্ট চিকিৎসক মতিয়ারের করোনাভাইরাস পজেটিভ শনাক্ত হওয়ার পর স্বাস্থ্য বিভাগের পরামর্শে তিনি বাসায় আইসোলেশনে ছিলেন। পরে শ্বাসকষ্ট দেখা দিলে শুক্রবার তাকে খুলনায় নেওয়া হয়; এবং সেখানই তার মৃত্যু হয়।

মতিয়ার রহমান যশোরের শার্শার বাগআঁচড়া ঘোষপাড়া এলাকায় থাকতেন। তাঁর গ্রামের বাড়ি সাতক্ষীরার কলারোয়া উপজেলার সুলতানপুরে।

শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মণ্ডল বলেন, কোভিড-১৯ আক্রান্ত হয়ে রোববার রাতে মতিয়ার রহমান মারা যান। সোমবার দুপুরে ইসলামী ফাউন্ডেশনের তত্ত্বাবধানে তাকে দাফন করার কথা রয়েছে।

  ঘটনা প্রবাহ : করোনাভাইরাস
বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ সেমিনারে বিশেষজ্ঞদের তথ্য

দেশের ৫৭% স্বাস্থ্যপেশাজীবী অপ্রয়োজনীয়ভাবে শিশুকে গুঁড়াদুধের পরামর্শ দেন

বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ সেমিনারে বিশেষজ্ঞদের তথ্য

দেশের ৫৭% স্বাস্থ্যপেশাজীবী অপ্রয়োজনীয়ভাবে শিশুকে গুঁড়াদুধের পরামর্শ দেন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক