করোনা থেকে সুস্থ ১ কোটি ৭৭ লাখের বেশি মানুষ
মেডিভয়েস ডেস্ক: প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত বিশ্বের প্রায় এক কোটি ৭৭ লাখ চার হাজার ৮৩৩ জন সুস্থ হয়ে উঠেছে। এছাড়াও বর্তমানে চিকিৎসাধীন আছেন ৬৮ লাখ ২৭ হাজার ৪৭৩ জন এবং আশঙ্কাজনক অবস্থায় রয়েছে ৬১ হাজার ১০৪ জন (১ শতাংশ)।
আজ সোমবার (৩১ আগস্ট) সকাল পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারে এসক তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, বৈশ্বিক মহামারি নভেল করোনাভাইরাসে সারা বিশ্বে আজ পর্যন্ত আক্রান্ত শনাক্ত হয়েছে দুই কোটি ৫৩ লাখের বেশি মানুষ। আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছে বিশ্বের প্রায় এক কোটি ৭৭ লাখ চার হাজার ৮৩৩ জন।
সূত্রে জানা গেছে, করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগ থেকে যুক্তরাষ্ট্রে সেরে উঠেছে ৩৪ লাখ ২৫ হাজার ৭২৩ জন, ব্রাজিলে ৩০ লাখ ৩১ হাজার ৫৫৯, ভারতে ২৭ লাখ ৭২ হাজার ৯২৮, রাশিয়ায় আট লাখ ছয় হাজার ৯৮২, দক্ষিণ আফ্রিকায় পাঁচ লাখ ৩৮ হাজার ৬০৪, পেরুতে চার লাখ ৫৫ হাজার ৪৫৭, কলোম্বিয়ায় চার লাখ ৫০ হাজার ৬২১, মেক্সিকোতে চার লাখ ১২ হাজার ৫৮০, চিলিতে তিন লাখ ৮২ হাজার ৫৮৪, ইরানে তিন লাখ ২১ হাজার ৪২১, পাকিস্তানে দুই লাখ ৮০ হাজার ৫৪৭, সৌদি আরবে দুই লাখ ৮৯ হাজার ৬৬৭, তুরস্কে দুই লাখ ৪৩ হাজার ৮৩৯, ইতালিতে দুই লাখ আট হাজার ৫৩৬, জার্মানিতে দুই লাখ ১৭ হাজার ৮৪২, স্পেনে এক লাখ ৯৭ হাজার ৪৩১ জন, বাংলাদেশে দুই লাখ এক হাজার ৯০৭, কাতারে এক লাখ ১৫ হাজার ৪৩০, কানাডায় এক লাখ ১৩ হাজার ৬৬৪, ফ্রান্সে ৮৬ হাজার ১৭৭ জন, চীনের মূল ভূখণ্ডে ৮০ হাজার ১৭৭ জন এবং ওমানে ৮০ হাজার ৪৫৯ সুস্থ হয়ে উঠেছে।
এ ছাড়া কুয়েতে ৭৬ হাজার ৬৫০ জন, সংযুক্ত আরব আমিরাতে ৬০ হাজার ৬০০, সিঙ্গাপুরে ৫৫ হাজার ৫৮৬, সুইজারল্যান্ডে ৩৫ হাজার ৮০০, দক্ষিণ কোরিয়ায় ১৪ হাজার ৯৭৩, অস্ট্রেলিয়ায় ২১ হাজার ১১৬ ও মালয়েশিয়ায় ৯ হাজার ৪৮ জন সুস্থ হয়ে উঠেছে।
গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম দেখা দেওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১৩টি দেশ, অঞ্চল এবং দুটি আন্তর্জাতিক প্রমোদতরীতে এ ভাইরাসে ছড়িয়েছে। করোনাভাইরাসে সারা বিশ্বে এখন পর্যন্ত আট লাখ ৫০ হাজার ৫৪৪ জন রোগী মারা গেছে।
গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
-
০৭ জুন, ২০২৪
-
০৩ জুন, ২০২৪
সেনেগাল ফুটবলে চাঞ্চল্য
জাতীয় দলের প্রধান চিকিৎসক ছিলেন স্ত্রীরোগ বিশেষজ্ঞ
বিএমইউ (দ্বিতীয় সংশোধন) বিল, ২০২৬ প্রত্যাহারের দাবি
সরকারি হাসপাতাল বাণিজ্যিকীকরণে মানুষের ওপর আর্থিক চাপ বাড়বে: বিরোধীদলীয় নেতা
সেনেগাল ফুটবলে চাঞ্চল্য
জাতীয় দলের প্রধান চিকিৎসক ছিলেন স্ত্রীরোগ বিশেষজ্ঞ
বিএমইউ (দ্বিতীয় সংশোধন) বিল, ২০২৬ প্রত্যাহারের দাবি
সরকারি হাসপাতাল বাণিজ্যিকীকরণে মানুষের ওপর আর্থিক চাপ বাড়বে: বিরোধীদলীয় নেতা
অনুপস্থিতি ও বেসরকারি হাসপাতালে মালিকানা
চাঁপাইনবাবগঞ্জে আট চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় মামলা