করোনায় না ফেরার দেশে আরও ৪২ জন
মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৪২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেলেন চার হাজার ২৪৮ জন।
আজ রোববার (৩০ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে এক হাজার ৮৯৭ জনের দেহে শনাক্ত হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে আক্রান্ত মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে তিন লাখ ১০ হাজার ৭৪৯ জনে। এ সময়ে সুস্থ হয়েছেন আরও তিন হাজার ৪৪ জন। ফলে মোট সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ এক হাজার ৯০৭ জনে।
বিজ্ঞপ্তিতে ৯২টি পরীক্ষাগারে নমুনা সংগ্রহ ও পরীক্ষার তথ্য তুলে ধরে জানানো হয়, এসব ল্যাবে গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ১২০টি নমুনা সংগ্রহ এবং ১১ হাজার ৯৩৪টি নমুনা পরীক্ষা করা হয়। ফলে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৩৭ হাজার ৭৪৯টি।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, করোনায় গত ২৪ ঘণ্টায় প্রাণ হারানো ৪২ জনের মধ্যে পুরুষ ৩৫ জন এবং নারী সাতজন রয়েছেন।
প্রসঙ্গত, দেশে প্রথম করোনাভাইরাসের রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। প্রথম মৃত্যু হয় ১৮ মার্চ। এরপর থেকে ক্রমাগত বেড়ে চলেছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন তিন লাখ ১০ হাজার ৮২২ জন। এতে প্রাণ হারিয়েছেন চার হাজার ২৪৮ জন। সুস্থ হয়েছেন দুই লাখ এক হাজার ৯০৭ জন।
গত বছরের ৩১ ডিসেম্বর চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস পৃথিবীজুড়ে মহামারীতে রূপ নেয়। ভাইরাসটিতে বিশ্বজুড়ে আক্রান্ত হয়েছেন প্রায় আড়াই কোটিরও বেশি মানুষ। মৃতের সংখ্যা আট লাখ ৪৭ হাজার। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন প্রায় ২ কোটি মানুষ।
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
-
০৭ জুন, ২০২৪
-
০৩ জুন, ২০২৪