৩০ অগাস্ট, ২০২০ ০৫:১৩ পিএম

দেশে করোনাজয়ীর সংখ্যা দুই লাখ ছাড়ালো

দেশে করোনাজয়ীর সংখ্যা দুই লাখ ছাড়ালো

মেডিভয়েস রিপোর্ট: দেশে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা উদ্বেগজনক হলেও আশার আলো দেখাচ্ছে সুস্থতার সংখ্যা। গত ২৪ ঘণ্টায় তিন হাজার ৪৪ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে দেশে সুস্থ রোগীর সংখ্যা দুই লাখ ছাড়িয়ে ২ লাখ ১ হাজার ৯০৭ জনে দাঁড়িয়েছে। 

আজ রোববার (৩০ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, দেশে মরণ ভাইরাস করোনায় আক্রান্ত হয়ে রোববার পর্যন্ত চার হাজার ২৪৮ জনের মৃত্যু হয়েছে। এ সময় দেশে মোট আক্রান্ত হয়েছে তিন লাখ ১০ হাজার ৮২২ জন। তবে শনাক্ত বিবেচনায় সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে গেছেন দুই লাখ এক হাজার ৯০৭ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায়ই সুস্থ হয়েছেন তিন হাজার ৪৪ জন। 

দেশে মোট শনাক্ত রোগী বিবেচনায় সুস্থতার হার শতকরা ৬৪ দশমিক ৯৬ ভাগ এবং মৃত্যুর হার ১ দশমিক ৩৭ ভাগ। মৃত্যুবরণকারীদের অধিকাংশই ষাটোর্ধ্ব, যারা আগে থেকেই নানাবিধ রোগে আক্রান্ত ছিলো।

এ সময় বিজ্ঞপ্তিতে গত ২৪ ঘণ্টার তথ্য তুলে ধরে বলা হয়, ৯২টি পরীক্ষাগারে ১২ হাজার ১২০টি নমুনা সংগ্রহ এবং ১১ হাজার ৯৩৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। ফলে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৩৭ হাজার ৭৪৯টি। এতে নতুন করে এক হাজার ৮৯৭ জনের দেহে করোনা শনাক্ত করা হয়েছে। এ সময় নতুন করে আরও ৪২ জনসহ মোট চার হাজার ২৪৮ জন ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।

প্রসঙ্গত, দেশে প্রথম করোনাভাইরাসের রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। প্রথম মৃত্যু হয় ১৮ মার্চ। এরপর থেকে ক্রমাগত বেড়ে চলেছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন তিন লাখ ১০ হাজার ৮২২ জন। এতে প্রাণ হারিয়েছেন চার হাজার ২৪৮ জন। সুস্থ হয়েছেন দুই লাখ এক হাজার ৯০৭ জন।  

গত বছরের ৩১ ডিসেম্বর চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস পৃথিবীজুড়ে মহামারীতে রূপ নেয়। ভাইরাসটিতে বিশ্বজুড়ে আক্রান্ত হয়েছেন প্রায় আড়াই কোটিরও বেশি মানুষ। মৃতের সংখ্যা আট লাখ ৪৭ হাজার। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন প্রায় ২ কোটি মানুষ। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
হাসপাতালে শয্যার সঙ্গে জনবল, অবকাঠামো, প্রশাসনিক সক্ষমতাও বাড়াতে হবে
হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের সংবাদ সম্মেলনে আহ্বান

হাসপাতালে শয্যার সঙ্গে জনবল, অবকাঠামো, প্রশাসনিক সক্ষমতাও বাড়াতে হবে

হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের সংবাদ সম্মেলনে আহ্বান

হাসপাতালে শয্যার সঙ্গে জনবল, অবকাঠামো, প্রশাসনিক সক্ষমতাও বাড়াতে হবে

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক