বিশ্বে করোনায় আক্রান্ত আড়াই কোটি ছাড়ালো
মেভিয়েস ডেস্ক: গত ডিসেম্বরে চীনের উহান প্রদেশ থেকে বিশ্বে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের সংক্রমণ রোধে বিভিন্ন দেশ নানা পদক্ষেপ নিলেও ভাইরাসটিতে আক্রান্ত ও মৃত্যুর হার ক্রমে বেড়েই চলেছে। বিশ্বজুড়ে এ মহামারীতে আক্রান্তের সংখ্যা রোববার (৩০ আগস্ট) আড়াই কোটি ছাড়িয়েছে।
আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, গত মাসের মাঝামঝি সময়ের পর থেকে বিশ্বজুড়ে প্রতি চারদিনে নতুন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে প্রায় ১০ লাখ করে মানুষ। এ পথ ধরে বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো আড়াই কোটি।
এদিকে ভারতে এক দিনে ৭৮ হাজারের বেশি শনাক্ত হয়েছে; যা এ যাবৎকালে বিশ্বে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড। টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, শনিবার দেশটিতে ৭৮ হাজার ৯০৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৩৫ লাখ ছাড়িয়েছে এবং মারা গেছেন ৬৩ হাজার ৬৫৭ জন।
অর্থনীতির চাকা সচল রাখতে ভারতে সাপ্তাহিক ছুটির দিনে লকডাউনের বিধি-নিষেধ শিথিল করা হচ্ছে। আক্রান্তের দিক থেকে করোনা ভাইরাসের নতুন উপকেন্দ্রে পরিণত হয়েছে দেশটি।
ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, এর আগে গত ২৫ জুলাই বিশ্বে একদিনে সর্বোচ্চ করোনা সংক্রমণ শনাক্ত হয়েছিল যুক্তরাষ্ট্রে। করোনায় বিপর্যস্ত যুক্তরাষ্ট্রে ওইদিন ৭৮ হাজার ৪২৭ জনের সংক্রমণ শনাক্ত হয়।
নিউজিল্যান্ড এবং দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলো করোনার প্রাথমিক প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে অনেকাংশে সফল হলেও বর্তমানে নতুন সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে হিমশিম খাচ্ছে।
এএফপি জানিয়েছে, রোববার পর্যন্ত বিশ্বে শ্বাস-প্রশ্বাসের সমস্যাজনিত এই রোগে আক্রান্ত হয়েছেন ২ কোটি ৫০ লাখ ২৯ হাজার ২৫০ জন। এর মধ্যে মারা গেছেন ৮ লাখ ৪২ হাজার ৯১৫ জন। বিশ্বে করোনাভাইরাসে মোট আক্রান্তের প্রায় ৪০ ভাগই যুক্তরাষ্ট্র এবং ব্রাজিলে।
মহামারি করোনায় বিশ্বে সর্বাধিক মৃত্যুর রেকর্ড হয়েছে যুক্তরাষ্ট্রে; দেশটিতে মারা গেছেন ১ লাখ ৮৬ হাজার ৮৫৫ জন এবং আক্রান্ত হয়েছেন ৬১ লাখ ৩৯ হাজারেরও বেশি মানুষ।
করোনায় অন্যতম ক্ষতিগ্রস্ত অঞ্চল লাতিন আমেরিকা এখনও প্রথম ঢেউয়ের বিরুদ্ধে লড়ছে। এই অঞ্চলে সর্বাধিক প্রাণহানি ঘটেছে ব্রাজিলে; দেশটিতে ১ লাখ ২০ হাজার ৪৯৮ জন মারা গেছেন করোনায়। এরপরই এই অঞ্চলের আরেক দেশ মেক্সিকোতে করোনায় ৬৩ হাজার ৮১৯ জনের মৃত্যু হয়েছে। করোনায় মৃত্যুতে যুক্তরাষ্ট্রের পরই আছে এ দুই দেশ।
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
-
০৭ জুন, ২০২৪
-
০৩ জুন, ২০২৪
আপিল বিভাগের রায়
প্র্যাকটিস করতে পারবেন না ডেন্টাল টেকনোলজিস্টরা
আপিল বিভাগের রায়
প্র্যাকটিস করতে পারবেন না ডেন্টাল টেকনোলজিস্টরা