যেসব কারণে আলোচনায় ক্যামব্রিজের ভ্যাকসিন
মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাস প্রতিরোধে বিশ্বব্যাপী প্রায় ৩০টির মতো ভ্যাকসিনের বিভিন্ন পর্যায়ের ট্রায়াল চলছে। তবে এসব ভ্যাকসিনের মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে যুক্তরাজ্যের বিখ্যাত ক্যামব্রিজ ইউনিভার্সিটির গবেষকদের তৈরি করোনা ভ্যাকসিন।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ভ্যাকসিন গবেষণায় সরকারের কাছ থেকে ১৯ লাখ পাউন্ড (২১ কোটি ১৫ লাখ টাকা প্রায়) পেয়েছে তারা। আগামী সেপ্টেম্বর থেকে নভেম্বরে শুরু হচ্ছে তাদের ভ্যাকসিনের ট্রায়াল।
বুধবার (২৬ আগস্ট) যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স এ খবর জানিয়েছে।
ক্যামব্রিজের গবেষকরা জানিয়েছেন, তাদের ভ্যাকসিনটি পরিচিত সবধরনের করোনাভাইরাসের জেনেটিক সিকোয়েন্স ব্যবহার করে তৈরি হয়েছে। এটি উচ্চ-প্রদাহজনিত বিরূপ প্রভাব এড়াতে সাহায্য করবে।
ক্যামব্রিজ ইউনিভার্সিটির ল্যাবরেটরি অব ভাইরাল জুয়োনোটিকস বিভাগের প্রধান জোনাথস হিনে বলেন, ‘আমরা ভাইরাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ এর সুরক্ষা বর্মের ফাটল খুঁজছি, যেন এটি ব্যবহার করে রোগ প্রতিরোধী ব্যবস্থাটিকে সঠিক পথে পরিচালিত করতে পারি।’
তিনি বলেন, ‘আমরা মূলত এমন একটি ভ্যাকসিন তৈরি করতে চাচ্ছি যা শুধু সার্স-কভ-২ থেকে নয়, বরং প্রাণী থেকে মানুষের মধ্যে ছড়ানোর মতো এ ধরনের অন্যান্য করোনাভাইরাস থেকেও সুরক্ষা দেবে।’
নভেল করোনাভাইরাস বা সার্স-কভ-২ থেকে সুরক্ষা দেয়ার মতো কোনও ভ্যাকসিনই এখনও ক্লিনিক্যাল ট্রায়ালের সবগুলো ধাপ পার করতে পারেনি। এই মুহূর্তে বিশ্বব্যাপী প্রায় ৩০টির মতো ভ্যাকসিনের বিভিন্ন পর্যায়ের ট্রায়াল চলছে।
অনেকের চেয়ে কিছুটা দেরিতে ট্রায়াল শুরু হলেও করোনা ভ্যাকসিন লড়াইয়ে নতুন আশা দেখাচ্ছে ক্যামব্রিজ ইউনিভার্সিটি। ডায়স-কোভ্যাক্স২ নামের সম্ভাব্য এ করোনা ভ্যাকসিনটি শীতল তাপমাত্রায় সংসরক্ষণের প্রয়োজন হবে না। এমনকি প্রয়োগের জন্য সুই-সিরিঞ্জেরও দরকার পড়বে না। ফলে বিশ্বজুড়ে ভ্যাকসিন বিতরণ যথেষ্ট সহজ ও দ্রুততর হবে।
ক্যামব্রিজ কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের ভ্যাকসিনটি মূলত ডিএনএ-ভিত্তিক। এটি মানবদেহে করোনা প্রতিরোধী অ্যান্টিবডি উৎপাদনে সাহায্য করবে। অতীতে অন্যান্য জীবাণুর ক্ষেত্রে ট্রায়ালে এই ডিএনএ ভেক্টর পদ্ধতি নিরাপদ ও কার্যকর প্রমাণিত হয়েছে।
-
২৫ অক্টোবর, ২০২৬
-
০৯ অগাস্ট, ২০২৬
-
১৫ জুলাই, ২০২৬
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
আ.লীগের নাশকতার বিরুদ্ধে এনডিএফের প্রতিবাদ সমাবেশ
জুলাইয়ের চেতনা সমুন্নত ও ফ্যাসিবাদের বিরুদ্ধে চিকিৎসকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান
১৮-২০ হাজার ছানি রোগীর বিনামূল্যে অস্ত্রোপচারের উদ্যোগ
সিরাজগঞ্জকে দেশের প্রথম ছানিমুক্ত জেলা হিসেবে গড়ে তোলা হবে: প্রতিমন্ত্রী

বিশ্ব প্রিম্যাচুরিটি দিবসে ডা. শাওলীর আবেগঘন পোস্ট
অপরিণত শিশু হিসেবে জন্ম নেওয়া হাসপাতালেই সহযোগী অধ্যাপক
সংসদে স্বাস্থ্য প্রতিমন্ত্রী
৩৬৬৩ চিকিৎসকসহ আট হাজার স্বাস্থ্যকর্মী নিয়োগের প্রক্রিয়া চলমান