সংসদ সদস্য দবিরুল করোনায় আক্রান্ত
মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাসে আকান্ত হয়েছেন ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য দবিরুল ইসলাম। রোববার (২৩ আগস্ট) নমুনা পরীক্ষায় তার করোনা ধরা পড়ে।
ঠাকুরগাঁওয়ের সিভিল সার্জন ডা. মাহফুজুর রহমান সরকার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, কয়েক দিন আগে সংসদ সদস্য দবিরুলের শরীরে করোনার উপসর্গ দেখা দেয়। এর পর করোনা পরীক্ষার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে নমুনা পাঠানো হয়। রোববার রাতে করোনা পজিটিভ রিপোর্ট আসে।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্বে থাকা এই সংসদ সদস্য দীর্ঘদিন ধরে নানা রোগে ভুগছেন বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. মাহফুজ।
তিনি আরও বলেন, কোভিড-১৯ শনাক্তের পর বাড়িতে অবস্থান করছেন। সেখানে আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার বাড়ির অন্য সদস্যরা সুস্থ রয়েছেন। কারও কোনো উপসর্গ নেই।
-
০৯ অগাস্ট, ২০২৬
-
১৫ জুলাই, ২০২৬
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪