২৪ অগাস্ট, ২০২০ ০২:৩৪ পিএম

অ্যান্টিজেন টেস্টের অনুমোদন দিলো সরকার

অ্যান্টিজেন টেস্টের অনুমোদন দিলো সরকার

মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাস শনাক্তে অ্যান্টিজেন টেস্ট অনুমোদন দিয়েছে সরকার। তবে এই মুহূর্তে করোনার অ্যান্টিবডি টেস্ট অনুমোদন দেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক স্বপন।

সোমবার (২৪ আগস্ট) দুপুরে সচিবালয়ে ‘কভিড-১৯ প্রাদুর্ভাব রোধে তাইওয়ান সরকার কর্তৃক স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী গ্রহণ অনুষ্ঠানে’ তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনার র‍্যাপিড টেস্ট করার কোন সিদ্ধান্ত নেই। তবে, এখন থেকে করোনার অ্যান্টিজেন টেস্টের ব্যবস্থা করা হবে। তবে কোন অ্যান্টিবডি টেস্ট করা হবে না।

জাহিদ মালেক বলেন, দেশে বর্তমানে করোনা পরিস্থিতি অনেক ভাল। সংক্রমণ ও মৃত্যু অনেকাংশে কমেছে। সুস্থ হওয়ার হারও বাড়ছে। টেলিমেডিসিনের মাধ্যমে ঘরে থেকে চিকিৎসা নিয়ে করোনা রোগী ভাল হয়ে যাওয়ায় বর্তমানে হাসপাতালে ৭০ শতাংশ শয্যা খালি পড়ে আছে।

তিনি আরও বলেন, মহামারি করোনা ভাইরাসের ভ্যাকসিন আনার বিষয়ে সব দেশের সঙ্গে যোগাযোগ হচ্ছে। যে দেশে ভ্যাকসিন সাশ্রয়ী পাওয়া যাবে সে দেশ থেকেই দ্রুত আনা হবে।

জাহিদ মালেক বলেন, মাস্ক ব্যবহার খুবই জরুরী। মাস্ক ব্যবহারের মাধ্যমে সংক্রমণ কমানো সম্ভব। করোনা ছাড়া অন্যান্য রোগীদের চিকিৎসায় চলতি মাসেই, বিভিন্ন হাসপাতাল নন কোভিড হিসেবে নির্ধারণ করা হবে।

অনুষ্ঠানে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বানিজ্যমন্ত্রী টিপু মুন্সি এবং ডাক ও ডাক ও টেলি যোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার প্রমূখ।

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক