২৪ অগাস্ট, ২০২০ ০৩:১৩ পিএম

দেশে করোনা পরিস্থিতি অনেক ভালো: স্বাস্থ্যমন্ত্রী

দেশে করোনা পরিস্থিতি অনেক ভালো: স্বাস্থ্যমন্ত্রী

মেডিভয়েস রিপোর্ট: স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, দেশে বর্তমানে করোনা পরিস্থিতি অনেক ভালো। সংক্রমণ ও মৃত্যু অনেকাংশে কমেছে। সুস্থ হওয়ার হারও বাড়ছে, ফলে হাসপাতালে ৭০ শতাংশ শয্যা খালি পড়ে আছে।

সোমবার (২৪ আগস্ট) দুপুরে সচিবালয়ে কভিড-১৯ প্রাদুর্ভাব রোধে তাইওয়ান সরকার কর্তৃক স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী গ্রহণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, মানুষ এখন টেলিমেডিসিনের মাধ্যমে ঘরে থেকে চিকিৎসা নিচ্ছে। বাসায় থেকেই করোনা রোগী ভালো হয়ে যাওয়ার কারণে বর্তমানে হাসপাতালে ৭০ শতাংশ শয্যা খালি পড়ে আছে।তাই করোনার জন্য নির্ধারিত কিছু হাসপাতালকে নন-কোভিড হাসপাতাল ঘোষণা করা হবে। এগুলোতে এখন অনেক আসন ফাঁকা থাকছে।

তিনি বলেন, মহামারি করোনা ভাইরাসের ভ্যাকসিন আনার বিষয়ে সব দেশের সঙ্গে যোগাযোগ হচ্ছে। যে দেশে ভ্যাকসিন সাশ্রয়ী পাওয়া যাবে সে দেশ থেকেই দ্রুত আনা হবে।

মন্ত্রী বলেন, শিগগিরই দেশের সরকারি হাসপাতালগুলোতে অ্যান্টিজেন পদ্ধতিতে করোনার পরীক্ষা শুরু হবে। তবে র‌্যাপিড অ্যান্টিবডি টেস্টের অনুমোদন দেওয়া হবে না। সরকারি হাসপতালে যেখানে ল্যাব আছে; সেখানে সীমিত আকারে অ্যান্টিজেন টেস্ট করা হবে।

জাহিদ মালেক বলেন, মাস্ক ব্যবহার খুবই জরুরী। মাস্ক ব্যবহারের মাধ্যমে সংক্রমণ কমানো সম্ভব। করোনা ছাড়া অন্যান্য রোগীদের চিকিৎসায় চলতি মাসেই, বিভিন্ন হাসপাতাল নন কোভিড হিসেবে নির্ধারণ করা হবে।

এ সময় বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বারসহ বণিজ্য, টেলিযোগাযোগ এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব উপস্থিত ছিলেন।

রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

বাজেট বৈষম্য ও স্বাস্থ্যে অব্যবস্থাপনা বরদাশত করা হবে না

রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

বাজেট বৈষম্য ও স্বাস্থ্যে অব্যবস্থাপনা বরদাশত করা হবে না

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক