এক সপ্তাহে দ্বিতীয় দফা হাসপাতালে শিনজো অ্যাবে
মেডিভয়েস ডেস্ক: এক সপ্তাহের ব্যবধানে দ্বিতীয় দফায় হাসপাতালে গেছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে। সোমবার রাজধানী টোকিওর একটি হাসপাতালে যান তিনি।
স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, দেশজুড়ে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে খুব চাপে রয়েছেন প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে। গত সপ্তাহে হাসপাতালে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার পর বাসায় ফেরেন তিনি।
তবে সে সময় জাপান সরকারের পক্ষ থেকে জানানো হয়, প্রধানমন্ত্রী অ্যাবে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে গিয়েছিলেন। স্বাস্থ্যমন্ত্রী কাতসুনোবু কাতো জানান, অ্যাবের স্বাস্থ্য নিয়ে উদ্বেগের কিছু নেই। এটি একটি নিয়মিত চেক-আপ ছিল।
বেশ কয়েকটি সরকারি ও জোট সূত্রের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, গত সপ্তাহে মেডিকেল চেক-আপের ফলাফল জানতেই আবারও হাসপাতালে গেছেন তিনি। গত সপ্তাহে প্রায় সাড়ে সাত ঘণ্টা ধরে তার স্বাস্থ্য পরীক্ষা করা হয়।
জাপানের ইংরেজি সাপ্তাহিক পত্রিকা ফ্লাশ জানিয়েছে, গত ৬ জুলাই প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে তার কার্যালয়ে রক্তবমি করেন। সংবাদ প্রকাশের পর দেশটিতে প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থা নিয়ে তীব্র উদ্বেগ দেখা দেয়।
তবে তখন প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থা খারাপ হওয়ার বিষয়টি অস্বীকার করেছিল দেশটির সরকারের শীর্ষ এক মুখপাত্র। প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের অত্যন্ত ঘনিষ্ঠ ও সরকারের প্রধান কর কর্মকর্তা আকিরা আমারি বলেন, নিশ্চিত হওয়ার জন্য প্রধানমন্ত্রীর শরীরের বিভিন্ন অঙ্গ-প্রতঙ্গ পরীক্ষা করা হচ্ছে। পরীক্ষার জন্য তিনি একটি পুরোদিন পেয়েছেন।
অন্য একটি সূত্র জানিয়েছিল, করোনাভাইরাস মহামারি মোকাবিলা করতে গিয়ে প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে নিজের যত্ন নেয়ার মতো পর্যাপ্ত সময় পাননি। দীর্ঘদিন ধরে টানা কাজের ধকলে কিছুটা ক্লান্ত তিনি।
জাপানের সবচেয়ে দীর্ঘ সময়ের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা শিনজো অ্যাবে ২০১২ সালে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। বর্তমানে দ্বিতীয় মেয়াদে দেশটির প্রধানমন্ত্রী হিসেবে কাজ করে যাচ্ছেন তিনি। তবে অ্যাবের হাঁটাচলার গতি আগের চেয়ে অনেকটা ধীর হয়ে যাওয়ায় সাম্প্রতিক সময়ে বিভিন্ন গণমাধ্যমে তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।
-
২৪ জুলাই, ২০২৬
-
০৫ ফেব্রুয়ারী, ২০২৫
-
১৮ নভেম্বর, ২০২৪
-
০৯ জুন, ২০২৪
-
০৩ অক্টোবর, ২০২৩
-
২৬ অগাস্ট, ২০২৩
বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ সেমিনারে বিশেষজ্ঞদের তথ্য
দেশের ৫৭% স্বাস্থ্যপেশাজীবী অপ্রয়োজনীয়ভাবে শিশুকে গুঁড়াদুধের পরামর্শ দেন
ধর্মীয় মূল্যবোধভিত্তিক উদ্যোগে দেশে টাইপ-টু ডায়াবেটিসের ঝুঁকি কমেছে ৪৩ শতাংশ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ সেমিনারে বিশেষজ্ঞদের তথ্য
দেশের ৫৭% স্বাস্থ্যপেশাজীবী অপ্রয়োজনীয়ভাবে শিশুকে গুঁড়াদুধের পরামর্শ দেন
ধর্মীয় মূল্যবোধভিত্তিক উদ্যোগে দেশে টাইপ-টু ডায়াবেটিসের ঝুঁকি কমেছে ৪৩ শতাংশ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ সেমিনারে বিশেষজ্ঞদের তথ্য
দেশের ৫৭% স্বাস্থ্যপেশাজীবী অপ্রয়োজনীয়ভাবে শিশুকে গুঁড়াদুধের পরামর্শ দেন