১৭ অগাস্ট, ২০২০ ০৮:৫৩ পিএম

করোনায় বন্ধ কওমি মাদ্রাসা খোলার সিদ্ধান্ত দেবেন প্রধানমন্ত্রী

করোনায় বন্ধ কওমি মাদ্রাসা খোলার সিদ্ধান্ত দেবেন প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

মেডিভয়েস ডেস্ক: প্রাণঘাতী করোনাভাইরাস পরিস্থিতিতে বন্ধ থাকা দেশের কওমি মাদ্রাসাগুলো খুলে দেওয়ার বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

আজ সোমবার (১৭ আগস্ট) জাতীয় দ্বীনি মাদ্রাসা শিক্ষা বোর্ডের সহ-সভাপতি ড. মাওলানা মুশতাক আহমদ ও মাওলানা ইয়াহইয়া মাহমুদ এবং বোর্ডের মহাসচিব মুফতি মোহাম্মদ আলীসহ কওমি আলেমদের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি।

সচিব বলেন, করোনা পরিস্থিতি বিবেচনায় স্বাস্থ্যবিধি মেনে শিগগিরই দেশের সব কওমি মাদ্রাসা বিশেষ করে কওমি মাদ্রাসার কিতাব বিভাগের কার্যক্রম চালুর চিন্তা রয়েছে সরকারের।  দ্রুততম সময়ের মধ্যেই প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। প্রধানমন্ত্রী সম্মতি দিলেই সকল কওমি মাদ্রাসা খুলে দেওয়া হবে। 

আলোচনায় জাতীয় দ্বীনি মাদ্রাসা শিক্ষা বোর্ডের প্রতিনিধিরা স্বাস্থ্যবিধি মেনে দেশের সব কওমি মাদ্রাসা বিশেষ করে কওমি মাদ্রাসার কিতাব বিভাগের কার্যক্রম চালুর বিষয়ে তাদের কর্মপরিকল্পনাও তুলে ধরেছেন বলে জনিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব।

জাতীয় দ্বীনি মাদ্রাসা শিক্ষা বোর্ডের সহ-সভাপতি মাওলানা ইয়াহইয়া মাহমুদ সাংবাদিকদের বলেন, সংগঠনের পক্ষ থেকে সরকারের মন্ত্রিপরিষদ বিভাগের সচিবের সঙ্গে কওমি মাদ্রাসা বিশেষ করে কওমি মাদ্রাসার কিতাব বিভাগের কার্যক্রম চালু করার অনুমতি চেয়ে অনুরোধ বার্তা দেওয়া হয়েছে। এর জবাবে সচিব তাদের আশ্বস্ত করে বলেছেন, বিষয়টি প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে দ্রুততম সময়ের মধ্যে সিদ্ধান্ত নেওয়া হবে।

করোনা মহামারীর কারণে দেশের প্রায় ২২ হাজার কওমি মাদ্রাসার ২৫ লক্ষাধিক শিক্ষার্থী গত শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষা দিতে পারেনি বলেও আলোচানয় মন্ত্রিপরিষদ সচিবকে জানান তারা। এ অবস্থায় কওমি শিক্ষার্থীদের পড়াশুনার ধারাবাহিকতা রক্ষায় মাদ্রাসা খুলে দেওয়ার অনুরোধ জানিয়েছেন তারা।

প্রসঙ্গত, করোনায় দীর্ঘদিন বন্ধ থাকার পর গত ১২ জুলাই থেকে দেশের সব হাফিজিয়া মাদ্রাসা চালুর অনুমতি দিয়েছে সরকার। গত ৮ জুলাই ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। সেখানে বলা হয়, এসব মাদ্রাসাকে স্বাস্থ্য অধিদফতরের স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে। এরও আগে ১ জুন দেশের কওমি মাদ্রাসায় ছাত্রছাত্রী ভর্তির কার্যক্রম পরিচালনার লক্ষ্যে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব নিশ্চিত করে অফিস খোলার অনুমতি দেয় সরকার। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক