নীলফামারীর নতুন সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর কবির
মেডিভয়েস রিপোর্ট: নীলফামারী জেলার নতুন সিভিল সার্জন হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. মো. জাহাঙ্গীর কবির। সোমবার (১৭ আগস্ট) স্বাস্থ্য মন্ত্রণালয়ের ইস্যু করা এক প্রজ্ঞাপনে এ কথা বলা হয়েছে।
ডা. মো. জাহাঙ্গীর কবির বর্তমানে স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক (কো-অর্ডিনেশন) হিসেবে কর্মরত আছেন। সিভিল সার্জনের অবসরজনিত কারণে জেলার ভারপ্রাপ্ত সিভিল সার্জনের দায়িত্বে থাকা রাশেবুল হোসেনের স্থলাভিষিক্ত হবেন তিনি।
করোনা আক্রান্তের কারণে রাশেবুল হোসেন বর্তমানে নিজ বাসায় চিকিৎসাধীন আছেন। তাঁর অবর্তমানে জেলা স্বাস্থ্য বিভাগের দাপ্তরিক কাজ পরিচালনা করছেন নীলফামারী জেনারেল হাসপাতালের জ্যেষ্ঠ কনসালট্যান্ট জাহাঙ্গীর আলম।
সেবা বিভাগের পারসোনাল-২ অধিশাখার উপসচিব শারমিন আক্তার জাহান স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার/স্বাস্থ্য সার্ভিসের নিম্নবর্ণিত কর্মকর্তাকে তাঁর নামের পাশে বর্ণিত পদ কর্মস্থলে বদলি/পদায়ন করা হলো। তিনি আগামী সাত কর্ম দিবসের মধ্যে বদলি করা কর্মস্থলে যোগদান করবেন। অন্যথায় ৮ম কর্ম দিবসে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অব্যাহতি মর্মে গণ্য হবেন।
এতে আরও বলা হয়েছে, অবমুক্তির সময় তিনি বর্তমান কর্মস্থল হতে ছাড়পত্র গ্রহণের পাশাপাশি এইচআরএম ডাটাবেজ থেকে মুভ আউট হবেন এবং নতুন কর্মস্থলে যোগদানের পর ন্যস্ত হওয়া বিভাগে/কর্মস্থলে মুভ ইন হবেন।
রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এ প্রজ্ঞাপনের অনুলিপি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে বলেও এতে প্রজ্ঞাপনে করা হয়।
-
১২ জুন, ২০২৬
-
০৮ নভেম্বর, ২০২৫
-
২৮ জুন, ২০২৫
ঢাকা ফার্টিলিটি এক্সপো
বিএমডিসির অনুমতি ছাড়া বিদেশি চিকিৎসক দিয়ে সেবা, ইকো এক্সপোকে শোকজ
-
৩০ মে, ২০২৫