বিশ্বের প্রথম করোনা ভ্যাকসিনের অনুমোদন দিলো রাশিয়া
মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাসে বিপর্যস্ত বিশ্বকে প্রথম স্বস্তির বার্তা দিলো রাশিয়া। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বিশ্বে প্রথমবারের মতো করোনাভাইরাসের ভ্যাকসিন বাজারজাত করার অনুমোদন দিয়েছে।
আজ মঙ্গলবার (১১ আগস্ট) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে বলে জানিয়েছে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বার্তা সংস্থা এএফপি এ তথ্য নিশ্চিত করেছে।
পুতিন জানান, তাঁর স্বাস্থ্য মন্ত্রণালয় করোনার ভ্যাকসিনের বাজারজাত করার অনুমোদন দিয়েছেন। অনুমোদিত ভ্যাকসিনটি সর্ব প্রথম তার মেয়ের দেহে প্রয়োগ করা হয়েছে বলেও জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট।
পুতিন ঘোষণা করেন, ‘আজ সকালে পৃথিবীর প্রথম করোনা টিকার নিবন্ধন করেছে রাশিয়া।’
এ সময় স্বাস্থ্যমন্ত্রী মিখাইল মুরাস্কোকে তিনি ভ্যাকসিনটির কার্যকারিতা সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ আপডেট দিতে বলেছেন। একই সঙ্গে তিনি আত্মবিশ্বাসী প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে এই ভ্যাকসিনের ক্ষমতা প্রশ্নাতীত।
এ বিষয়ে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসকে দেওয়া সাক্ষাৎকারে রাশিয়ার শিল্পমন্ত্রী ডেনিস মানতুরভ বলেন, ‘সেপ্টেম্বরে আমরা টিকাটির ব্যাপক উৎপাদনে যাওয়ার জন্য সময় গুনছি।’
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বর্তমানে বিশ্বে ছয়টি সম্ভাব্য টিকা মানব দেহে প্রয়োগের তৃতীয় ধাপে রয়েছে। এর মধ্যে দুটি টিকা রাশিয়ার।
প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই করোনা ভ্যাকসিন বাজারে আনার কাজ করেছে রাশিয়া। একদিকে যখন তুমুল উত্তেজনা অক্সফোর্ড ভ্যাকসিন নিয়ে, তখনই রাশিয়া জানায় গামালিয়া গবেষণা ইনস্টিটিউট ও রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় যৌথভাবে করোনার টিকা তৈরি করে ফেলেছে। রুশ স্বাস্থ্য প্রতিমন্ত্রী জানান, ভ্যাকসিনটির তৃতীয় ও শেষধাপে ট্রায়েল চলছে। এই ধাপ সম্পূর্ণ হলেই বাজারে আসবে রাশিয়ার করোনা ভ্যাকসিন।
-
০৭ জানুয়ারী, ২০২৩
-
২৯ ডিসেম্বর, ২০২১
-
২৯ ডিসেম্বর, ২০২১
-
২৪ নভেম্বর, ২০২১
-
২৩ নভেম্বর, ২০২১
-
১৩ নভেম্বর, ২০২১
-
০৩ নভেম্বর, ২০২১
-
৩১ অক্টোবর, ২০২১
-
৩১ অক্টোবর, ২০২১
-
২৮ অক্টোবর, ২০২১
প্যারিসে জলবায়ু সংক্রান্ত কৌশলগত সভা
জলবায়ু-সহনশীল ও স্বল্প-কার্বন নিঃসরণকারী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলছে বাংলাদেশ
প্যারিসে জলবায়ু সংক্রান্ত কৌশলগত সভা
জলবায়ু-সহনশীল ও স্বল্প-কার্বন নিঃসরণকারী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলছে বাংলাদেশ
প্যারিসে জলবায়ু সংক্রান্ত কৌশলগত সভা
জলবায়ু-সহনশীল ও স্বল্প-কার্বন নিঃসরণকারী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলছে বাংলাদেশ
আপিল বিভাগের রায়
প্র্যাকটিস করতে পারবেন না ডেন্টাল টেকনোলজিস্টরা