করোনায় ঝরলো আরও ৩৩ প্রাণ, শনাক্ত ২৯৯৬
মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৩৩ জনের মৃত্যু হয়েছে। এতে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো তিন হাজার ৪৭১ জনে। এ সময় আরও দুই হাজার ৯৯৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা এখন দুই লাখ ৬৩ হাজার ৫০৩ জন।
আজ মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে এ তথ্য জানানো হয়। এতে রাজধানীসহ দেশের মোট ৮৬টি পিসিআর ল্যাবের নমুনা পরীক্ষার তথ্য উপস্থাপন করেন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় করোনার শনাক্তকরণে মোট ১৫ হাজার ৩১৭টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে পরীক্ষা করা হয়েছে মোট ১৪ হাজার ৮২০টি নমুনা। এ পর্যন্ত মোট ১২ লাখ ৮৭ হাজার ৯৮৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় দুই হাজার ৯৯৬ জনের দেহে প্রাণঘাতী ভাইরাসটি শনাক্ত করা হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল দুই লাখ ৬৩ হাজার ৫০৩ জনে। আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছেন ৩৩ জন এবং এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন তিন হাজার ৪৭১ জন।
এছাড়াও গত ২৪ ঘণ্টায় এক হাজার ৫৩৫ জনসহ এ পর্যন্ত মোট এক লাখ ৫১ হাজার ৯৭২ জন সুস্থ হয়েছেন বলে জানিয়েছেন ডা. নাসিমা সুলতানা।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের তথ্য তুলে ধরে তিনি আরও বলেন, ৩৩ জনের মধ্যে ১০ বছরের বেশি বয়সী একজন, ত্রিশোর্ধ্ব পাঁচজন, চল্লিশোর্ধ্ব দুইজন, পঞ্চাশোর্ধ্ব পাঁচজন, ষাটোর্ধ্ব ১৪ জন, সত্তরোর্ধ্ব তিনজন এবং ৮০ বছরের বেশি বয়সী তিনজন ছিলেন। মৃতদের মধ্যে ঢাকা বিভাগের ১৫ জন, চট্টগ্রাম বিভাগের পাঁচজন, খুলনা বিভাগের তিনজন, রাজশাহী বিভাগের পাঁচজন, রংপুর বিভাগের চারজন এবং ময়মনসিংহ বিভাগের একজন রয়েছেন।
প্রসঙ্গত, গত বছরের ৩১ ডিসেম্বর চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস পৃথিবীজুড়ে মহামারীতে রূপ নেয়। ভাইরাসটিতে বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা দুই কোটি ছাড়িয়ে গেছে। মৃতের সংখ্যা সাত লাখ ৩৬ হাজারের অধিক। তবে আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনের ফিরেছেন এক কোটি ২৫ লাখ অধিক মানুষ। বাংলাদেশে প্রথম করোনাভাইরাসের রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ।এরপর গত ১৯ মার্চ করোনায় প্রথম মৃত্যু দেখে দেশ।
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
-
০৭ জুন, ২০২৪
-
০৩ জুন, ২০২৪