০৯ অগাস্ট, ২০২০ ০২:১৯ পিএম

হাসপাতালে অনিয়মের বিরুদ্ধে অভিযান চলবে: স্বাস্থ্য সচিব

হাসপাতালে অনিয়মের বিরুদ্ধে অভিযান চলবে: স্বাস্থ্য সচিব

মেডিভয়েস রিপোর্ট: রাজধানীসহ সারাদেশের হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগোনস্টিক সেন্টারে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আবদুল মান্নান। তিনি বলেন, এক মিনিটের জন্যও এ অভিযান বন্ধ হবে না।

আজ রোববার (৯ আগস্ট) স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে বিএমএ নেতৃবৃন্দ এবং বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক মালিকদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

যে কোনো অনিয়ম বা দুর্নীতির অভিযোগ পাওয়ামাত্র টাস্কফোর্স সদস্যরা অভিযান পরিচালনা করবেন জানিয়ে সচিব বলেন, ‘এক্ষেত্রে জনগণের জন্য একটি টেলিফোন নাম্বার দেওয়ার চিন্তাভাবনা করা হচ্ছে। সেই টেলিফোনের মাধ্যমে অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে অভিযোগ জানালে অনতিবিলম্বে সাড়া দেওয়া হবে। রাজধানীসহ সারাদেশের হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগোনস্টিক সেন্টারে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে চলমান অভিযান এক মিনিটের জন্যও বন্ধ হবে না।’

বেসরকারি হাসপাতালগুলোকে লাইসেন্স নবায়নের জন্য আগামী ২৩ আগস্ট সময়সীমা নির্ধারণ করা হয়েছে জানিয়ে আবদুল মান্নান বলেন, এ সময়ের মাধ্যমে নবায়ন না করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
নারীদের প্রজননস্বাস্থ্য সুরক্ষায় বিশ্বের প্রথম জেনেরিক

বাজারে ইনসেপ্টার স্বপ্রয়োগযোগ্য জন্মনিয়ন্ত্রণ ইনজেকশন ‘মেডোজেন সাবকিউ’

নারীদের প্রজননস্বাস্থ্য সুরক্ষায় বিশ্বের প্রথম জেনেরিক

বাজারে ইনসেপ্টার স্বপ্রয়োগযোগ্য জন্মনিয়ন্ত্রণ ইনজেকশন ‘মেডোজেন সাবকিউ’

  এই বিভাগের সর্বাধিক পঠিত