বৈরুতে ভ্রাম্যমাণ হাসপাতাল খুললো ইরান
মেডিভয়েস ডেস্ক: লেবাননের রাজধানী বৈরুতের সমুদ্রবন্দরে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় আহতদের চিকিৎসা সেবা দিতে ভ্রাম্যমাণ হাসপাতাল খুলেছে ইরান। একসঙ্গে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত বৈরুত বন্দর এলাকা পুনর্নির্মাণে সহযোগিতার ঘোষণা দিয়েছে দেশটি।
শনিবার (৮ আগস্ট) লেবাননে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত মোহাম্মাদ জাওয়াদ ফিরুজনিয়া এ হাসপাতাল উদ্বোধন করেছেন।
এ বিষয়ে ইরানের রেডক্রিসেন্টের উপপ্রধান ফরিদ মোরাদিয়ান জানান, ইরান যে ফিল্ড হাসপাতাল খুলেছে তাতে জরুরি বিভাগ, অপারেশন থিয়েটার, আইসিইউ, সাধারণ ওয়ার্ডসহ একটি আধুনিক হাসপাতালের সব উপকরণ রয়েছে। ফলে বৈরুত বিস্ফোরণে আহত যেকোনো রোগীকে তারা সেবা দিতে পারবে। ইরান বিশ্বের প্রথম দেশ হিসেবে বৈরুত বিস্ফোরণের এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে সেখানে ভ্রাম্যমাণ হাসপাতাল খুলল।
ইরান ছাড়াও ইতালি, ফ্রান্স, ইরাক, কুয়েতসহ আরো কয়েকটি দেশ বৈরুতের পাশে দাঁড়িয়েছে। এরই মধ্যে মেডিকেল সহায়তাসহ অন্যান্য সহযোগিতা করা হয়েছে।
গত মঙ্গলবার বৈরুত বন্দরে দাহ্য পদার্থের এক গুদামে ভয়াবহ বিস্ফোরণ অন্তত দেড়শতাধিক মানুষ নিহত ও প্রায় পাঁচ হাজার মানুষ আহত হয়েছেন।
বৈরুত বন্দর পুনর্নির্মাণে সহায়তা করবে তুরস্ক:
এদিকে, বিস্ফোরণে লেবাননের রাজধানী বৈরুতের বড় একটি অংশ ধ্বংসের পর বন্দর পুনর্নির্মাণে সহায়তার কথা জানিয়েছে তুরস্ক। শনিবার লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউনের সঙ্গে বৈঠকে তুরস্কের ভাইস প্রেসিডেন্ট ফুয়াদ উকতাই এ প্রস্তাব দেন। এসময় তার সঙ্গে ছিলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু।
আউনের সঙ্গে বৈঠকের পর তুরস্কের ভাইস প্রেসিডেন্ট জানান, তার দেশ বৈরুত বন্দর পুনর্নির্মাণে সহায়তা করতে প্রস্তুত রয়েছে। বৈরুত বন্দর পুনর্নির্মিত না হওয়া পর্যন্ত তুরস্কের ভূমধ্যসাগরীয় মাইসিন বন্দর লেবাননকে শুল্ক ছাড় ও বড় ধরনের চালানের জন্য গুদাম ব্যবহারের সুবিধা দিয়ে সাহায্য করতেও প্রস্তুত আছে।
তিনি বলেন, আমরা বলেছি, মাইসিন থেকে ছোট জাহাজে করে ও পরিবহনের অন্যান্য উপায় ব্যবহার করে লেবাননে পণ্য পাঠানো যেতে পারে।
চিকিৎসার জন্য আহত লেবাননিদের তুরস্কের এয়ার অ্যাম্বুলেন্স করে তুরস্কে নেয়া যেতে পারে বলেও জানিয়েছেন ফুয়াদ উকতাই। ইতিমধ্যে লেবাননে তল্লাশি ও উদ্ধারকারী দল পাঠানোর পাশাপাশি মেডিকেল টিমও পাঠিয়েছে তুরস্ক।
সূত্র: খবর আনাদোলু ও ডেইলি সাবাহর।
এফসিপিএসে নতুন নীতিমালা
‘মেধাক্রমের ভিত্তিতে ভাতা সীমাবদ্ধ হলে প্রশিক্ষণার্থীরা আর্থিক অনিশ্চয়তায় পড়বেন’
এফসিপিএসে নতুন নীতিমালা
‘মেধাক্রমের ভিত্তিতে ভাতা সীমাবদ্ধ হলে প্রশিক্ষণার্থীরা আর্থিক অনিশ্চয়তায় পড়বেন’
এফসিপিএসে নতুন নীতিমালা
‘মেধাক্রমের ভিত্তিতে ভাতা সীমাবদ্ধ হলে প্রশিক্ষণার্থীরা আর্থিক অনিশ্চয়তায় পড়বেন’