শিশু সন্তানসহ করোনা আক্রান্ত আশুগঞ্জের এসিল্যান্ড
মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফিরোজা পারভীন। তিনি ছাড়াও তার দেড় বছরের শিশু সন্তান, পিতা, মাতা ও করোনা আক্রান্ত হয়েছেন। তারা সবাই হোম আইসোলেশনে রয়েছেন।
শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাজিমুল হায়দার।
তিনি জানান, বর্তমানে সহকারী কমিশনার (ভূমি) ফিরোজা পারভীন হোম আইসোলেশনে রয়েছেন। পাশাপাশি তার পরিবারে সদস্যরাও হোম আইসোলেশনে আছেন।
এদিকে, দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩২ জনের মৃত্যু হয়েছে। এতে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো তিন হাজার ৩৬৫ জনে। গত ২৪ ঘণ্টায় আরও দুই হাজার ৬১১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা এখন দুই লাখ ৫৫ হাজার ১১৩ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় ১১ হাজার ৫২৯টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে আগের কিছু মিলিয়ে ১১ হাজার ৭৩৭টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হলো ১২ লাখ ৪৯ হাজার ৫৬০টি। নতুন পরীক্ষায় করোনা মিলেছে দুই হাজার ৬১১ জনের মধ্যে। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল দুই লাখ ৫৫ হাজার ১১৩ জনে। আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৩২ জন। ফলে ভাইরাসটিতে দেশে মোট তিন হাজার ৩৬৫ জনের মৃত্যু হয়েছে।
অধ্যাপক নাসিমা সুলতানা আরও জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও এক হাজার ২০ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল এক লাখ ৪৬ হাজার ৬০৪ জনে।
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
-
০৭ জুন, ২০২৪
-
০৩ জুন, ২০২৪