করোনা: ১২ আগস্ট আসছে রাশিয়ার প্রথম ভ্যাকসিন
মেডিভয়েস ডেস্ক: চলতি মাসের ১২ আগস্ট রাশিয়া করোনাভাইরাসের ভ্যাকসিনের নিবন্ধন সম্পন্ন করবে বলে জানিয়েছেন দেশটির উপস্বাস্থ্যমন্ত্রী ওলেগ গ্রিডনেভ। শুক্রবার (৭ আগস্ট) সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রীকে উদ্ধৃত করে স্পুটনিক নিউজ জানিয়েছে, ভ্যাকসিনটি এখন ক্লিনিক্যাল ট্রায়ালের শেষ, তৃতীয় পর্যায়ে আছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে যৌথভাবে এই ভ্যাকসিন তৈরি করেছে গামালেয়া রিসার্চ ইনস্টিটিউট।
উফা শহরে এক ক্যানসার সেন্টার উদ্বোধন করতে গিয়ে গ্রিডনেভ সাংবাদিকদের বলেন, ‘ক্লিনিক্যাল ট্রায়াল খুবই গুরুত্বপূর্ণ ধাপ। আমাদের নিশ্চিত হতে হবে যে, ভ্যাকসিনটি মানুষের দেহে নিরাপদ। স্বাস্থ্যকর্মী ও বেশি বয়সের মানুষদেরকে আগে ভ্যাকসিন প্রয়োগ করা হবে।’
মন্ত্রীর মতে, জনগণের প্রতিরোধ ক্ষমতা তৈরি হওয়ার ওপর ভিত্তি করে ভ্যাকসিনের কার্যকারিতা বিচার করা হবে।
খবরে বলা হয়েছে, গত ১৮ জুন এ ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হয় এবং এতে ৩৮ জন স্বেচ্ছাসেবক যুক্ত হন। অংশ নেওয়া প্রত্যেকের রোগ প্রতিরোধ ক্ষমতায় অগ্রগতি দেখা যায়। প্রথম দলটি জুলাই ১৫ এবং দ্বিতীয় দলটি ২০ জুলাই ছাড়া পান।
গত ১২ জুলাই রাশিয়ার পক্ষ থেকে দাবি করা হয়, গামালেই ইনস্টিটিউট অব এপিডেমোলজি অ্যান্ড মাইক্রোবায়োলজির উদ্ভাবিত ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল সফলভাবে শেষ করেছে তারা। ২২ জুলাই (বুধবার) রুশ সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, তাদের ভ্যাকসিনটি প্রস্তুত।
এ মাসের শুরুতে (১ আগস্ট শনিবার) রাষ্ট্রীয় রুশ বার্তা সংস্থা আরআইএ স্বাস্থ্যমন্ত্রীকে উদ্ধৃত করে জানায়, অক্টোবর মাস থেকে জনগণকে করোনাভাইরাসের ভ্যাকসিন দেওয়া শুরু হবে। তবে সবশেষ বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে ক্লিনিক্যাল ট্রায়ালের তৃতীয় ধাপে থাকা যে ছয়টি করোনা ভ্যাকসিনের কথা বলা হয়েছে সেগুলোর মধ্যে রুশ ভ্যাকসিন নেই।
এ অবস্থায় গত ৪ আগস্ট জনসাধারণের দেহে ভ্যাকসিন প্রয়োগের বিষয়ে তাড়াহুড়ো না করে আন্তর্জাতিক নির্দেশিকা ও বিধি অনুসরণ করার আহ্বান জানায় সংস্থাটি।
তিন ধাপের পরীক্ষা নিশ্চিত না করে কোনও কর্তৃপক্ষ ভ্যাকসিনের লাইসেন্স প্রদান করলে সংগঠনটি বিপজ্জনক বিবেচিত হবে কিনা? এমন প্রশ্নের জবাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক প্রেস ব্রিফিংয়ে সংস্থাটির মুখপাত্র ক্রিশ্চিয়ান লিন্ডমেইয়ার বলেন, ‘মাঝেমধ্যে বিশেষ কোনো গবেষক দল দাবি করেন যে তারা কিছু খুঁজে পেয়েছেন। অবশ্যই সেটা সুসংবাদ। কিন্তু ভ্যাকসিন কাজ করছে বলে কিছু খঁজে পাওয়া এবং সব ধাপ পার করার মাধ্যমে তার কার্যকারিতা নিশ্চিতের মধ্যে বিশাল ফারাক রয়েছে।’
-
০৯ অগাস্ট, ২০২৬
-
১৫ জুলাই, ২০২৬
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
একশ' কোম্পানির ৬৪টি নেতিবাচক প্রবৃদ্ধিতে
ওষুধের মূল্য নির্ধারণসহ সংস্কার নীতিতে বিকাশের বাধা দূর করার আহ্বান
এনডিএফ ঢাকা দক্ষিণের সীরাত আলোচনা
ধর্ম-নৈতিকতা থেকে বিচ্ছিন্ন হলে সমাজের অবক্ষয় অবধারিত: ছাত্রশিবির সভাপতি
একশ' কোম্পানির ৬৪টি নেতিবাচক প্রবৃদ্ধিতে
ওষুধের মূল্য নির্ধারণসহ সংস্কার নীতিতে বিকাশের বাধা দূর করার আহ্বান
এনডিএফ ঢাকা দক্ষিণের সীরাত আলোচনা
ধর্ম-নৈতিকতা থেকে বিচ্ছিন্ন হলে সমাজের অবক্ষয় অবধারিত: ছাত্রশিবির সভাপতি
সন্ত্রাসী হামলায় আহত
ডা. আসাদুর রহমানকে দেখতে ঢামেকে প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক
সন্ত্রাসী হামলায় আহত
চিকিৎসক আসাদুর রহমানকে দেখতে ঢামেকে স্বাস্থ্যমন্ত্রী