করোনাভাইরাস: রাশিয়ার ভ্যাকসিন নিয়ে ডব্লিউএইচওর সতর্কতা
মেডিভয়েস ডেস্ক: আগামী অক্টোবর থেকে নিজেদের তৈরি করোনার ভ্যাকসিন জনসাধারণের দেহে প্রয়োগে রাশিয়ার ঘোষণার বিষয়ে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সতর্কবার্তায় ভ্যাকসিন প্রয়োগের বিষয়ে তাড়াহুড়ো না করে আন্তর্জাতিক নির্দেশিকা ও বিধি অনুসরণ করার আহ্বান জানিয়েছে সংস্থাটি।
মঙ্গলবার (৪ আগস্ট) বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক প্রেস ব্রিফিংয়ে সংস্থাটির মুখপাত্র ক্রিশ্চিয়ান লিন্ডমেইয়ারকে প্রশ্ন করা হয়, তিন ধাপের পরীক্ষা নিশ্চিত না করে কোনও কর্তৃপক্ষ ভ্যাকসিনের লাইসেন্স প্রদান করলে সংগঠনটি বিপজ্জনক বিবেচিত হবে কিনা?
সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘মাঝেমধ্যে বিশেষ কোনো গবেষক দল দাবি করেন যে তারা কিছু খুঁজে পেয়েছেন। অবশ্যই সেটা সুসংবাদ। কিন্তু ভ্যাকসিন কাজ করছে বলে কিছু খঁজে পাওয়া এবং সব ধাপ পার করার মাধ্যমে তার কার্যকারিতা নিশ্চিতের মধ্যে বিশাল ফারাক রয়েছে।’
রুশ স্বাস্থ্যমন্ত্রী মিখাইল মুরশকো গত ১ জুলাই ঘোষণা দেন অক্টোবর মাসে দেশের জনগণের বড় অংশের মধ্যে টিকা প্রয়োগ করা হবে। তিনি জানান, এই টিকা সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হবে এবং চিকিৎসক ও শিক্ষকরা সবার আগে তা গ্রহণ করবেন।
দেশটির শিল্প ও বাণিজ্যমন্ত্রী ডেনিস মানতুরভ দেশটির সংবাদ সংস্থা তাসকে বলেছেন, ২০২১ সালের মধ্যে প্রতি মাসে তারা কয়েক লাখ টিকার ডোজ তৈরি করবেন বলে আশা করছেন।
বিশ্বজুড়ে দেড় শতাধিক করোনা ভ্যাকসিনের কাজ চলছে। এর মধ্যে প্রায় দুই ডজন ক্লিনিক্যাল ট্রায়ালে মানবদেহে প্রয়োগ করে দেখা হচ্ছে। মানুষের দেহে প্রয়োগের জন্য অনুমোদন পাওয়ার আগে মূলত তিনটি ধাপে ভ্যাকসিনের পরীক্ষা হয়। কিন্তু তৃতীয় ধাপে যাওয়া ছয়টি ভ্যাকসিনের মধ্যে রাশিয়ারটি নেই।
তৃতীয় কিংবা চূড়ান্ত ধাপে হাজার হাজার মানুষের দেহে প্রয়োগের মাধ্যমে ভ্যাকসিনটি নিরাপদ ও কার্যকরী কিনা তা পর্যালোচনা করা হয়। কিন্তু তৃতীয় ধাপে গণহারে এখনও পরীক্ষা না চালিয়ে অন্য সবার আগে ভ্যাকসিন ব্যবহারের ঘোষণা দিয়ে দিনক্ষণ ঠিক করায় রাশিয়ার ভ্যাকসিনটি নিয়ে সন্দেহ তৈরি হয়েছে সবার মধ্যে।
-
০৯ অগাস্ট, ২০২৬
-
১৫ জুলাই, ২০২৬
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
নিউরোসায়েন্সেস হাসপাতাল
৫০০ শয্যার নতুন ভবনের বহির্বিভাগ চালু
নিউরোসায়েন্সেস হাসপাতাল
৫০০ শয্যার নতুন ভবনের বহির্বিভাগ চালু
সন্ত্রাসী হামলায় আহত
ডা. আসাদুর রহমানকে দেখতে ঢামেকে প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক
সন্ত্রাসী হামলায় আহত
চিকিৎসক আসাদুর রহমানকে দেখতে ঢামেকে স্বাস্থ্যমন্ত্রী