করোনাকালীন ঈদ উদযাপনে কিছু পরামর্শ
বৈশ্বিক মহামারী করোনাভাইরাস সরাবিশ্বকে থমকে দিয়েছে। ইতোমধ্যে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন প্রায় সাড়ে ছয় লাখ মানুষ। আক্রান্তের সংখ্যা ছড়িয়েছে ১ কোটি ৬০ লাখ। করোনাকালীন এই পরিস্থিতিতে কিভাবে ঈদ উদযাপন করবেন সেই বিষয়ে কিছু পরামর্শ ও দিকনির্দেশনা:
১. ঈদগাহ বা খোলা জায়গার পরিবর্তে ঈদের নামাজের জামাত নিকটস্থ মসজিদে আদায় করুন।
২. ঈদের নামাজের জামাতের আগে সম্পূর্ণ মসজিদ জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করতে হবে।
৩. ধর্মপ্রাণ মুসল্লিদের অবশ্যই মাস্ক পরে মসজিদে আসতে হবে।
৪. করোনা ভাইরাস সংক্রমণ রোধ নিশ্চিতকল্পে মসজিদে প্রবেশ পথে সাবান বা হ্যান্ড স্যানিটাইজার রাখুন।
৫. ওজু করার সময় কমপক্ষে ২০ সেকেন্ড সাবান দিয়ে হাত ধৌত করুন।
৬. ঈদের নামাজ আদায়ের সময় কাতারে দাঁড়ানোর ক্ষেত্রে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি অনুসরণ করে দাঁড়ান।
৭. জামাত শেষে কোলাকুলি এবং হাত মেলানো থেকে বিরত থাকুন।
৯. অযথা ঘোরাঘুরি করা থেকে বিরত থাকুন।
১০. অনলাইনে ভিডিও কলের মাধ্যমে আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধবদের সাথে শুভেচ্ছা বিনিময় করুন।
১১. ঈদের আমেজকে ধরে রাখতে নিজের ঘরবাড়িকে রঙিন করে সাজাতে পারেন।
১২. অসুস্থ ব্যক্তিবর্গের নামাজ পড়তে মসজিদে যাওয়া থেকে বিরত থাকুন।
১৩. বেশি খেয়ে পেটে অসুখ যাতে না হয় সেদিকে খেয়াল রাখুন।
১৪. সর্বশেষ কথা হলো, সুস্থভাবে বেঁচে থাকাটাই এবারের ঈদ।
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
-
০৭ জুন, ২০২৪
-
০৩ জুন, ২০২৪