শুভ্রদেব হালদার

শুভ্রদেব হালদার

মেডিকেল শিক্ষার্থী
পপুলার মেডিকেল কলেজ, ঢাকা।


২৭ জুলাই, ২০২০ ০৫:১২ পিএম

করোনাকালীন ঈদ উদযাপনে কিছু পরামর্শ

করোনাকালীন ঈদ উদযাপনে কিছু পরামর্শ

বৈশ্বিক মহামারী করোনাভাইরাস সরাবিশ্বকে থমকে দিয়েছে। ইতোমধ্যে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন প্রায় সাড়ে ছয় লাখ মানুষ। আক্রান্তের সংখ্যা ছড়িয়েছে ১ কোটি ৬০ লাখ। করোনাকালীন এই পরিস্থিতিতে কিভাবে ঈদ উদযাপন করবেন সেই বিষয়ে কিছু পরামর্শ ও দিকনির্দেশনা:

১. ঈদগাহ বা খোলা জায়গার পরিবর্তে ঈদের নামাজের জামাত নিকটস্থ মসজিদে আদায় করুন।
২. ঈদের নামাজের জামাতের আগে সম্পূর্ণ মসজিদ জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করতে হবে।
৩. ধর্মপ্রাণ মুসল্লিদের অবশ্যই মাস্ক পরে মসজিদে আসতে হবে। 
৪. করোনা ভাইরাস সংক্রমণ রোধ নিশ্চিতকল্পে মসজিদে প্রবেশ পথে সাবান বা হ্যান্ড স্যানিটাইজার রাখুন।
৫. ওজু করার সময় কমপক্ষে ২০ সেকেন্ড সাবান দিয়ে হাত ধৌত করুন।
৬. ঈদের নামাজ আদায়ের সময় কাতারে দাঁড়ানোর ক্ষেত্রে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি অনুসরণ করে দাঁড়ান।
৭. জামাত শেষে কোলাকুলি এবং হাত মেলানো থেকে বিরত থাকুন।
৯. অযথা ঘোরাঘুরি করা থেকে বিরত থাকুন।
১০. অনলাইনে  ভিডিও কলের মাধ্যমে আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধবদের সাথে শুভেচ্ছা বিনিময় করুন। 
১১. ঈদের আমেজকে ধরে রাখতে নিজের ঘরবাড়িকে রঙিন করে সাজাতে পারেন।
১২. অসুস্থ ব্যক্তিবর্গের নামাজ পড়তে মসজিদে যাওয়া থেকে বিরত থাকুন।
১৩. বেশি খেয়ে পেটে অসুখ যাতে না হয় সেদিকে খেয়াল রাখুন।
১৪. সর্বশেষ কথা হলো, সুস্থভাবে বেঁচে থাকাটাই এবারের ঈদ।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : করোনাভাইরাস
নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট
ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

সুস্থতায় সচেতন হওয়ার আহ্বান বিশেষজ্ঞদের

প্রতি ১০০ পুরুষের ৮-১০ জন প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত

  এই বিভাগের সর্বাধিক পঠিত